ছবি: সান নিউজ
সারাদেশ

কালকিনিতে বেপরোয়া বালুবাহী ট্রলি-ট্রাক্টর, যানজটে ভোগান্তি

মাদারীপুর  প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে বালুবাহী ট্রলি ও মাহিন্দ্র ট্রাক্টরের বেপরোয়া চলাচল বেড়েছে। এসব যানবাহনের অতিরিক্ত ও নিয়ন্ত্রণহীন চলাচলে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। ব্যস্ত সড়কে সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও।

বৃহস্পতিবার সকালে কালকিনি পৌর এলাকার বড় ব্রিজ থেকে থানার মোড় পর্যন্ত সড়কে অবৈধভাবে চলাচলকারী বালুবাহী ট্রলি ও মাহিন্দ্র ট্রাক্টরের আধিক্যের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে সড়কের যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। এতে পথচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

স্থানীয়দের অভিযোগ, বালুবাহী এসব ট্রলি ও ট্রাক্টর অনেক সময় বেপরোয়া গতিতে চলাচল করে। ব্যস্ত সড়কে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচলের ফলে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে। একই সঙ্গে সড়কে বালু পড়ে পথচারী ও অন্যান্য যানবাহনের চলাচলেও বিঘ্ন ঘটছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির অভাবে অবৈধ বালুবাহী ট্রলি ও মাহিন্দ্র ট্রাক্টরের চলাচল দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে ব্যস্ত সড়কে এসব যানবাহনের অবাধ চলাচল বন্ধ না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

তারা অবৈধ বালুবাহী ট্রলি ও মাহিন্দ্র ট্রাক্টরের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা, বেপরোয়া চলাচল বন্ধ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

বরিশালকে দুমড়ে মুচড়ে খুলনার দাপুটে জয়, ঢাকা-রংপুর ম্যাচ রোমাঞ্চকর মোড়ে

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুমের শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্সের দ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

যুক্তরাষ্ট্র-চীন শীতল লড়াইয়ের নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান দ্বন্দ্ব এখন আর শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সংকটের...

২০৩ দিন বন্ধের পর উৎপাদনে যমুনা সার কারখানা

গ্যাস সংকটে দীর্ঘ ৮ মাস (২০৩ দিন) বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জামাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা