ছবি: সংগৃহিত।
সারাদেশ

স্ত্রী, সন্তান ও শ্বশুরসহ কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি সাংবাদিক নিহত

সান নিউজ ডেস্ক

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তাঁর স্ত্রী আফসানা শারমীন (২৫), তিন বছর বয়সী সন্তান স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী (৬৪) নিহত হয়েছেন।

নিহত দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। পাশাপাশি কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বও পালন করতেন।

পরিবারের পক্ষ থেকে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিকিৎসার জন্য তারা প্রথমে চেন্নাই এবং পরে কলকাতায় অবস্থান করছিলেন।

জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২টার দিকে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় হোটেলটিতে দেবাশীষ দত্ত তাঁর পরিবারের সদস্যদের নিয়ে অবস্থান করছিলেন।

দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান জানান, সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায়। তাঁর শ্বশুর আকরাম আলীর বাড়ি শহরের থানাপাড়া এলাকায়। অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করাতে গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত ভারতে যান।

দেবাশীষের সাংবাদিক বন্ধু তৌহিদী হাসান জানান, গত ৩ আগস্ট পরিবার নিয়ে চিকিৎসার জন্য চেন্নাই যান দেবাশীষ। সোমবার রাতে চেন্নাই থেকে বিমানে কলকাতায় আসেন তারা। বুধবারই তাদের কুষ্টিয়ায় ফিরে আসার কথা ছিল।

এদিকে দেবাশীষের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়ার বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

সান নিউজ/জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ

গত ২৭ আগস্ট সালমান শাহ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আশরাফুল হক ডনের পাঁচ দ...

এবার ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ ১১ দলের

সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা