ছবি: সান নিউজ
সারাদেশ

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই ) খাগড়াছড়ি জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে টাউন হল প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলা উদ্বোধনী অনুষ্ঠান শেষে টাউন হল মিলনায়তন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় টাউলহল সম্মেলন কক্ষে আলোচনাসভায় মিলিত হয়।

খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৯৮ নং সংসদীয় আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়া।

প্রধান অতিথি বলেন, আগামী প্রজন্মের জন্য সুস্থ সুন্দর নিরাপদ বাসযোগ্য পৃথিবী রেখে যেতে আমরা প্রত্যেকে অন্তত একটি করে বনজ, ফলজ ও ঔষুধি গাছের চারা রোপন করে যত্ন নিতে হবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন উজার করে কাউকে পাহাড় নিধন করতে দেয়া হবে না বলেও সর্তক করেন। সে যতই প্রভাবশালী ক্ষমতাবান হোক না কেন আইন অমান্য করলে দোষীকে আইনের আওতায় আনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে সবুজ বনায়ন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহবান জানান।

সাপ্তাহ ব্যাপি চলা এমেলায় ২৫ স্টল অংশ গ্রহন করেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নানা প্রজাতির আটষট্টি হাজার চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার (১৮ ইবি) মোঃ আমিনুর রহমান, পিএসসি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা সহ দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ টাউন হল সভা

মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে স...

পল্লবীতে যুবদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

রাজধানীর মিরপুরে যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের মূল র...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ডেপুটি স্পিকারের প্যাড-স্বাক্ষর জাল করে ডিও পত্র, সতর্কতা জারি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা