সারাদেশ

বন্যায় ক্ষতিগ্রস্ত ঋনগ্রহীতাদের থেকে কিস্তি আদায় স্থগিত

খাগড়াছড়ি প্রতিনিধি

সাম্প্রতিক অতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা পরিবারের কাছ থেকে তিন মাসের জন্য কিস্তি আদায় স্থগিত করা হয়েছে।

বুধবার( ২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এতথ্য জানানো হয়।

বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে শ্রমজীবীদের পুনরুদ্ধারে সহায়তা প্রদানে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) দেশের সকল ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ এক নির্দেশনা জারি করে।

সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কাছ থেকে আগামী ৩ (তিন) মাসের জন্য কিস্তি আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবার গুলোকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সাময়িক সুযোগ তৈরি করে দেয়া হয়েছে।

ব্রিফিংয়ে বলা হয়, দেশের বিভিন্ন জেলার পাশাপাশি পার্বত্য খাগড়াছড়ি জেলায়ও ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে জেলার বিভিন্ন উপজেলা ও দুর্গম অঞ্চলের বহু পরিবারের বসতঘর, কৃষিজমি ব্যবসা-বাণিজ্য ও জীবিকার উৎস ক্ষতির মুখে পড়ে কর্মহীন হয়ে পড়েছে। যার ফলে ক্ষুদ্রঋন নিয়ে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন।

খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার সার্বিক পরামর্শক্রমে পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যমকর্মী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম, ক্ষতিগ্রস্তদের
মাঝে ত্রাণ বিতরণসহ মানবিক সহায়তা অব্যাহত রেখেছেন।

এছাড়াও খাগড়াছড়িতে ক্ষুদ্রঋণ দেয়া প্রতিষ্ঠান গুলোকে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ, পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণ, প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের জন্য দুর্যোগকালীন ঋণ প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর এই মানবিক সহায়তা জেলার ক্ষতিগ্রস্ত পরিবারের কর্মহীন হয়ে পড়া মানুষদের ঘুরে দাঁড়াতে এবং তাদের জীবিকা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এসময় জেলার সকল ক্ষুদ্রঋন প্রতিষ্ঠানের স্বস্ব প্রধান, বিভিন্ন দপ্ততরে কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা