সারাদেশ

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ঘিরে মহিষ ভোজের আয়োজন

মাদারীপুর  প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে ভোজে একাকার স্পেন-আর্জেন্টিনা সমর্থকরা এক অনন্য মিলনমেলার আয়োজন করেছেন। প্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকরা একসঙ্গে মহিষ ভোজের আয়োজন করে ফুটবলের সৌন্দর্য ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছেন।

রোববার (১৯ জুলাই) রাত ১টায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরোপের শক্তিশালী দল স্পেন। ম্যাচের উত্তেজনা শুরুর আগেই কাদিরপুরে স্পেনপ্রবাসীদের উদ্যোগে আয়োজিত বিশেষ মহিষ ভোজে অংশ নেবেন দুই দলের সমর্থকসহ স্থানীয় ফুটবলপ্রেমীরা। ভোজ শেষে সবাই একসঙ্গে বসে উপভোগ করবেন ফাইনালের রোমাঞ্চকর লড়াই।

এই হৃদয়স্পর্শী আয়োজনের খবর নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন স্থানীয় আব্দুল গাফ্ফার মুন্সী সোহাগ। তিনি জানান, কাদিরপুরে স্পেনপ্রবাসীদের উদ্যোগে স্পেন, আর্জেন্টিনাসহ সব ফুটবল সমর্থকদের জন্য মহিষ ভোজের আয়োজন করা হয়েছে। কুষ্টিয়ার উজানপাড়া হাট থেকে বিশেষভাবে একটি মহিষ কেনা হয়েছে এ উদ্দেশ্যে। পোস্টের শেষে তিনি স্পেনের সমর্থনে লিখেছেন— vamos Espanal ।

স্থানীয়দের ভাষ্যমতে, ফুটবলকে কেন্দ্র করে এমন উষ্ণ মিলনমেলা এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে। প্রতিপক্ষ দুই দলের সমর্থকরা একই ছাদের নিচে, একই টেবিলে বসে ভোজে অংশ নেওয়ায় ফাইনাল ঘিরে উচ্ছ্বাস ও আনন্দ যেন আরও বহুগুণ বেড়ে গেছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা