সারাদেশ

জুলাই গণ-অভ্যুত্থানে হামলাসহ ৫ মামলায় খাগড়াছড়িতে সাংবাদিক গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও সময় টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জীতেন কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা সাতটার দিকে জেলা শহরের শাপলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, সাংবাদিক জীতেন বড়ুয়ার বিরুদ্ধে জেলার চারটি থানায় পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে একটি ৪ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা ও বাকি চারটি আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের মারামারির ঘটনায়। পাঁচটি মামলাই ২০২৪ সালের ৫ আগস্টের পর করা হয়েছে। পাঁচটির মধ্যে দুটি সদর থানায় আর তিনটি যথাক্রমে দীঘিনালা, মাটিরাঙা ও পানছড়ি থানায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কিসলু বলেন, জীতেন বড়ুয়ার বিরুদ্ধে পাঁচটি মামলা ছিল। মামলার পর তিনি আত্মগোপনে ছিলেন। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দেখে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তবে শেষ পর্যন্ত পুলিশ তাকে ধরতে সক্ষম হয়েছে। তাকে আজ শুক্রবার (৮ মে) সন্ধ্যা পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান ওসি।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা