ছবি: সান নিউজ
সারাদেশ

কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত, গুলিবিদ্ধ ২

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে দোকানের সামনে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে রফি মণ্ডল (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটেছে।

দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বাদশা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত রফি মণ্ডল পচাভিটা গ্রামের মৃত মত আলী মণ্ডলের ছেলে। এসময় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

আহতরা হলেন— দৌলতপুর উপজেলার পচাভিটা গ্রামের হোসেন মোল্লার ছেলে ইউসুফ (৪৫) এবং একই এলাকার আবু সিদ্দিকের ছেলে রফজেল (৪৬)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় পচাভিটা গ্রামের একটি চায়ের দোকানের সামনে রফি মণ্ডল বসে ছিলেন। এসময় দুইটি মোটরসাইকেলে ৫ জন দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলি করে। ঘটনাস্থলেই রফি মণ্ডল নিহত হন। দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা ধাওয়া দিকেও গুলি ছোড়ে। এসময় ইউসুফ ও রফজেল নামে আরও দুইজন গুলিবিদ্ধ হন।

আহতদের উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বাদশা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় পচাভিটা গ্রামের একটি দোকানের সামনে রফি মণ্ডল বসে ছিলেন। এসময় দুইটি মোটরসাইকেলে ৫ জন দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলি করে। ঘটনাস্থলেই রফি মণ্ডল নিহত হয়েছেন। তিনি পেশায় একজন কৃষক। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা