চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

বৈষম্যবিরোধীদের ‘অশালীন আচরণ ও হুমকির’ প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে চিকিৎসকদের সঙ্গে অশালীন ও আক্রমনাত্মক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের দুই সংগঠন। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের ‘দুর্বৃত্ত’ উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সোমবার (৫ মে) দুপুরে জেলা হাসপাতালের অডিটরিয়ামে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) যৌথ সংবাদ সম্মেলন করে নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’র জেলা সভাপতি মো. ময়েজ উদ্দীন। লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩০ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্ররা কোন প্রটোকল অনুসরণ না করেই চিকিৎসক-কর্মচারীদের হাসপাতালে উপস্থিতির বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের হার্ড ও সফট কপি চান। তা দিতে অস্বীকৃতি জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের তথ্য অধিকার আইনে আবেদন করতে বলেন। এ নিয়ে ছাত্ররা হাসপাতালের কনসালটেন্ট মো. ইসমাইল হোসেনের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তারা ওই চিকিৎসকের সঙ্গে অসদাচারনের পাশাপাশি হুমকিও প্রদান করেন। ঘটনার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে।

এর আগে রবিবার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে তত্ত্বাবধায়নের সঙ্গে কথা বলতে গিয়ে চিকিৎসকরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা