কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সারাদেশ

কালীগঞ্জে ট্রাক, লেগুনা, মোটরসাইকেলের ত্রিমূখী সংঘর্ষ, আহত ছয়

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ট্রাক, লেগুনা ও মোটরসাইকেলের সংঘর্ষে ছয় জন আহত হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সাড়ে ৯টায় টঙ্গী-ঘোড়াশাল সড়কের তুমিলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সে পাঠানো হয় ৷ তবে লেগুনার চালক পালিয়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মাইনুদ্দিন সরকার জানান, টঙ্গী থেকে ছেড়ে আসা লেগুনাটি এখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা ট্রাককে পিছন থেকে ধাক্কা মারে। এতে লেগুনার ছাউনি খুলে পরে যায়। লেগুনায় থাকা ছয় জন যাত্রী গুরুতর হয়। দু’জনের অবস্থা আশংকাজনক।

এছাড়া, এই দুর্ঘটনার পরমুহুর্তে নাগীরি থেকে আসা একটি মোটরসাইকেল আবারো দুর্ঘটনা ঘটায়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়।

লেগুনার যাত্রী সিয়াম ইসলাম জানান, ‘ আমি টঙ্গী থেকে লেগুনা যোগে কালীগঞ্জ যাচ্ছিলাম। আমার বাড়ি গাজীপুরের গাছা থানায়, থাকি শান্তানপাড়া মামার বাড়ি।‘

তিনি আরো বলেন, ‘ লেগুনাটি ওভার গতিতে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারে। আমি সেন্সলেস হয়ে রাস্তায় পড়ে থাকি। এখানে উপস্থিত জনতা আমাকে প্রাথমিক চিকিৎসা দেয়। জ্ঞান ফিরার পর বুঝতে পারি আমি অ্যাক্সিডেন্ট করেছি। তবে আমার তেমন ক্ষতি হয়নি কিন্তু দুর্ঘটনায় আহত অনেকের অবস্থা খুবই সিরিয়াস।‘

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রাস্তায় থাকা ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর খবর পাইনি। ঘটনার তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা