সংগৃহীত ছবি
সারাদেশ

সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ৪

জেলা প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ট্রলিচাপায় শিক্ষার্থী নিহত

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উনিশ মাইল নামক স্থানে একটি ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকা জেলার ডেমরা থানার আশুলিয়ার মোসলে উদ্দিন ভুঁইয়ার মেয়ে শামীমা ইয়াসমিন (৩৮), সায়মা আক্তার ইতি (৩৫), ইতির ছেলে আয়ান (৬) ও প্রাইভেট কার চালক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মোগদাপাড়ার মিলন ভুঁইয়ার ছেলে সোহেল ভুঁইয়া ( ৩৮)।

পুলিশ জানায়, প্রাইভেট কারটি রূপগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল, এবং ট্রাকটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: ঘন কুয়াশায় দৌলতদিয়া নৌরুটে বন্ধ ফেরি

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি ও আমার হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলম বাদশা ঘটনাস্থলে পৌঁছাই। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। চালকসহ চারজন মারা গেছেন। সম্ভবত তারা সিলেট ঘুরতে এসেছিলেন। নিহতদের মরদেহ সুরতাহাল করা হয়েছে। বাকি আইনি বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা