সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রলির ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মশান বাজারে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে একটি বেপরোয়া ট্রলির ধাক্কায় মরিয়ম খাতুন (৪৮) ও ছবেলা খাতুন (৬৮) নামে ২ নারী নিহত হয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: আইনজীবী সাইফুল হত্যায় আটক ২০

নিহতরা হলো- কুষ্টিয়ার মিরপুর উপজেলার কবরবাড়িয়া এলাকার নাসির মন্ডলের স্ত্রী মরিয়ম খাতুন (৪৮) ও একই গ্রামের মৃত কুমার মন্ডলের স্ত্রী ছবেলা খাতুন (৬৮)। তারা ২ জন সম্পর্কে ননদ-ভাবি ছিলেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে নিজ বাড়ি থেকে ছবেলা ও মরিয়ম মশান বাজারে যান। এরপর সেখান থেকে ভ্যানে করে বাড়ি ফেরার পথে বিপরীতমুখী বেপরোয়া গতির সিমেন্টবাহী একটি ট্রলি ভ্যানটিকে ধাক্কা দিলে ২ জনই গুরুতর আহত হন। এর পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ট্রলির ধাক্কায় ২ ভ্যান যাত্রী নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর ঘাতক ট্রলি ও চালককে আটক করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা