সংগৃহীত ছবি
সারাদেশ

সেতুতে উল্টে গেল ট্রাক

জেলা প্রতিনিধি: খুলনা জেলার রূপসা সেতুতে ওঠার সময় বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে চালবাহী একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (২৩ নভেম্বর) ভোর ৩ টায় সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: আইনজীবী সাইফুল হত্যায় আটক ২০

জানা যায়, এই দুর্ঘটনার সময় চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। এই কারণে রূপসা সেতুতে ওঠার সময় দ্রুতগামী ট্রাকটি উল্টে যায়।

রূপসা সেতুর টোল প্লাজায় দায়িত্বে থাকা আল কাইয়ুম গণমাধ্যমকে বলেন, ভোর আনুমানিক সাড়ে ৩টায় চালবাহী একটি ট্রাক জিরো পয়েন্টের দিক থেকে সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কেউ আহত হয়নি। তবে সেতুতে যান চলাচলেও তেমন বিঘ্ন ঘটেনি। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা