সংগৃহীত ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলায় ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নাজমুল পারভেজ (৩২) ও দিলরুবা জেবিন (২৩) নামে ১ সেনাসদস্য ও তার স্ত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিহত ১

নিহতরা হলো, নগরীর আকুয়া সরকার বাড়ি এলাকার নাজমুল পারভেজ ও তার স্ত্রী। নিহত নাজমুল বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাসদস্য হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে নাজমুল পারভেজ মোটরসাইকেলে করে তার স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। এ সময় তারা ত্রিশালে চলে যায়। এরপর সেখান থেকে ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারী কান্দা এলাকায় আসতেই ১টি ট্রাকের পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: লিবিয়া থেকে ফিরলেন ১৫০ বাংলাদেশি

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলে যোগ দিলেন মেসি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই আর্জেন্টিনার জ...

আশ্বিনের শেষে তেঁতুলিয়ায় তাপমাত্রা ২০ ডিগ্রিতে

আশ্বিনের শেষপ্রান্তে এসে উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের...

ঢাকা মেডিকেলের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথর...

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে পালিয়েছে মার্কিন বাহিনী

ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী পালিয়েছে এবং ১...

দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা