সংগৃহীত ছবি
সারাদেশ

দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: শেরপুরে জমি সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: তেলের ট্যাংক বিস্ফোরণ, নিহত ৪

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার ১১ নম্বর বলাইয়ের চর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালু খাঁ (৫৭) ও মোগর খাঁ (৭২)।

স্থানীয়রা বলেন, বলায়ের চর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জংগলদীর খাঁ বাড়ি ও সুতার বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ দুপুরে ফতু মুন্সির দোকানের মোড়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে কয়েকজন গুরুতর আহত হলে তাদের শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মৃত্যু হয়।

আরও পড়ুন: ব্যবসায়ী-অটোরিকশা চালকদের সংঘর্ষ

এদিকে একজন নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেই এলাকার লোকজন অপরপক্ষের ঘরবাড়ি ও দোকানপাটে হামলা ও লুটপাট চালান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, জংগলদী এলাকায় পূর্ববিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা