সংগৃহীত ছবি
সারাদেশ

বস্তাবন্দি পুলিশ সদস্যের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে নিখোঁজের ২ দিন পরে কামরুল হাসান (২৩) নামের ১ পুলিশ সদস্যদের অর্ধগলিত ও বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্ত্রী নারগিস আক্তারকে (১৯) আটক করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ধামরাই উপজেলার কংসপট্টি এলাকার ১টি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করে ধামরাই থানার পুলিশ।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে বন্য হাতির মৃত্যু

নিহত পুলিশ সদস্য, ধামরাই উপজেলার কংসপট্টি এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। তিনি রাজধানীর উত্তরা পুলিশের এপিবিএন শাখায় কর্মরত ছিলেন।

স্থানীয়রা বলেন, বিগত কয়েক দিন আগে কামরুল তার গ্রামের বাড়িতে আসেন। এর পরে বুধবার (১৪ আগস্ট) সকালে তার মোবাইল ফোনে ১টি কল আসে। এরপর তিনি তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যায়। এর পরে সারা দিন বাসায় না ফেরায় বাড়ির লোকজন তার সন্ধান করলেও কোন খোঁজ পাননি। তারপর শুক্রবার সকালে একটি ডোবায় বস্তাবন্দি অবস্থায় তার লাশ ভেসে ওঠে। এই সময় প্রতিবেশীরা দেখতে পেয়ে ধামরাই থানায় খবর দেয়।

আরও পড়ুন: নোয়াখালীর পৌরসভা ভাঙচুর

ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাসির জানান, শুক্রবার স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে ঐ পুলিশ সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় প্রাথমিকভাবে জানা যায় যে, তার স্ত্রীর পরকীয়ার কারণে ঐ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। এই ঘটনায় ধামরাই থানায় ১টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা