সংগৃহীত ছবি
সারাদেশ

ফরিদপুরে বাস দুর্ঘটনায় সেই বাসচালক গ্রেফতার

জেলা প্রতিনিধি: ফরিদপুরে বাস-পিকআপের সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক খোকন মিয়াকে (৫৪) গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুন: চট্টগ্রামে বৃষ্টির আভাস

রোববার (২১ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের কোর্ট চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।খোকন মিয়া একই এলাকার রেলস্টেশন পাড়ার দেলোয়ার হোসেনের ছেলে।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার বলেছে, গ্রেফতার আসামির ব্যাপারে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাব-১০ ফরিদপুর কার্যালয়ে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ এপ্রিল) ফরিদপুর-খুলনা মহাসড়কের কানাইপুর তেতুল তলা এলাকায় বাস-পিকআপ সংঘর্ষে ১৫ জন নিহত হন। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। এ ঘটনায় অজ্ঞাত বাসচালককে আসামি করে কোতয়ালী থানায় মামলা করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা