আর্টস

১৩ জুন শনিবার, কেমন যাবে আজকের দিন

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র থেকে বৈশাখ ):

আজ শরীরে কোথাও আঘাত লেগে রক্তপাতের আশঙ্কা আছে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটানোর চেষ্টা করলেও দিনটি ভাল কাটবে না। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে সন্তানের জন্য বিবাদের আশঙ্কা।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ থেকে জ্যৈষ্ঠ ):

বিদেশে থাকা কোনও বন্ধুর ভাল খবর পাওয়ার জন্য আনন্দ। উচ্চবিদ্যা আজ সাফল্য পাবেন। ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে রক্তচাপ বাড়তে পারে। পিঠে ব্যথায় সমস্যা পেতে হবে। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ থেকে আষাঢ় ):

সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা ভাল নয়। সন্তানের বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় থেকে শ্রাবণ ):

স্ত্রীর কাজের শুভ খবর আসতে পারে। আজ সারা দিন খুব ব্যস্ততায় কাটতে পারে। ফল পেতে গেলে বিদ্যার্থীদের একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি কেনাবেচা করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তির আশঙ্কা। হাঁটা চলা খুব সাবধানে করা উচিত।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন থেকে ভাদ্র ):

আজ সব কাজের মধ্যেও প্রার্থনার দিকে মন যেতে পারে। কর্মরত মহিলাদের কাজ নিয়ে চিন্তা থাকতে পারে। আজ শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাতে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র থেকে আশ্বিন ):

কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে। আজ প্রেমিকার কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, প্রতিবেশীর দ্বারা ক্ষতি হতে পারে। অর্থনৈতিক সমস্যার সম্মুখিন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন থেকে কার্তিক ):

আজ কোনও কারণে মানসিক অবসাদ আসতে পারে। ভালো কাজের জন্য প্রতিবেশীর কাছে খুব জনপ্রিয় হতে পারবেন। খেলোয়ারদের জন্য দিনটি খুব ভাল। নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। রাজনীতিকদের জন্য দিনটি খুব ভাল নয়। আজ সাধুসঙ্গে থাকতে পারবেন। খুব কাছের কেউ শত্রুতা করতে পারে।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক থেকে অগ্রহায়ন ):

কাজের প্রতি আনুগত্য বৃদ্ধি পাবে। আজ কোনও কারণে কিছু অর্থ হাতে আসতে বাধা আসবে। ব্যবসায় বাধার জন্য মাথা গরম হবে। বাবার সঙ্গে বিশেষ কোনও বিষয়ে আলোচনা। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। বাইরের অশান্তি নিয়ে চিন্তা বাড়তে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে অশান্তির আশঙ্কা।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ থেকে পৌষ ):

নতুন কোনও কাজ কয়েক দিন বাদে আরম্ভ করাই ভাল হবে। মাথায় চোট লাগতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা আসবে। আইনি কাজের জন্য খরচ বাড়বে। বন্ধুমহলে বদনাম হওয়ার আশঙ্কা। আজ সকালের দিকে খারাপ কিছু ঘটতে পারে। ধর্ম সংক্রান্ত ব্যাপারে খরচ হতে পারে। দুপুরর পরে ব্যবসায় ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ থেকে মাঘ ):

একটু অপেক্ষা করুন, ব্যবসায় ভাল ফল পাবেন। শরীরে কষ্ট পেতে পারেন। আজ ব্যবসায় কিছু পরিবর্তন না করাই ভাল হবে। বাড়তি খরচ নিয়ে চিন্তা হবে। আজ কোনও প্রিয় জনের উপর ঘৃণা আসতে পারে। অনেক দিনের কোনও আশা করা বস্তু লাভ হতে পারে। বাড়তি কথা বিবাদ ডেকে আনতে পারে।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ থেকে ফাল্গুন ):

আজ শরীরে কোনও সমস্যা অবহেলা করবেন না। অভিনেতাদের জন্য ভাল সময়। বিবাহিত জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসা নিয়ে একটু চিন্তা থাকবে। বেকারদের জন্য নতুন কোনও কাজের যোগাযোগ আসবে। আজ কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে। ব্যবসায় ভাল ফলের আশা করতে পারেন। বেড়াতে গিয়ে খরচ বাড়তে পারে।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন থেকে চৈত্র ):

আজ অপরের ভালবাসা পেতে পারেন। সাংবাদিকদের জন্য ভাল সময়। বাইরের বিবাদ নিয়ে চিন্তা থাকবে। ব্যবসার জন্য ঋণ নিতে হবে। রক্তচাপ বৃদ্ধি পাবে। আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। বাবার থেকে সম্পত্তি লাভ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চিন্তা। কারও শরীর খারাপ নিয়ে খরচ হতে পারে। বন্ধু বিবাদ হতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা