শিল্প ও সাহিত্য

শুক্রবারের অপেক্ষায় প্রকাশকরা

হাসনাত শাহীন: গণপরিবহন খুলে দেয়ার পর প্রকাশকরা ভাবছিলেন মেলা জমে উঠবে। বিক্রিও হবে আশাতীত। গত দুইদিনের তুলনায় লোকসমাগম বেড়েছে ঠিকই, কিন্তু প্রকাশকদের প্রত্যাশা অনুযায়ী মেলা জমে উঠেনি।

প্রকাশকরা বলছেন, গণপরিবহন চালু হলেও বাংলা একাডেমি নির্ধারিত সময়সূচির কারণে মেলা জমে উঠছেনা। দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সময়টা মেলার অনুকূলে নয়। কোনো মেলাতেই দুপুর বেলায় মানুষ আসেনা।

সন্ধ্যার যেই সময়টাতে বইপ্রেমীরা আসা শুরু করে এবং মেলা জমে ওঠে সেই সময় মেলার প্রবেশদ্বার বন্ধ করে দেয়া হয় বলে ইচ্ছে থাকা স্বত্তেও অনেকেই মেলায় আসতে পারেন না।

বুধবার (৭ এপ্রিল) বইমেলার ২১তম দিনেও সোহরাওয়ার্দী উদ্যানের সবগুলো প্রবেশ পথ থেকে নিরাশ হয়ে ফিরে গেছেন বইপ্রেমীরা। বেশিরভাগ প্রকাশক বলছেন, সময়সূচিতে যদি পরিবর্তন না আনা হত এবং মেলা যদি রাত ৯টা পর্যন্ত খোলা থাকত তাহলে লেখক-পাঠক ও প্রকাশক সকলেই লাভবান হত। তাদের মতে, দুপুর ১২টা থেকে বিকাল ৫টার পরিবর্তে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা রাখা গেলে মেলা তার চিরচেনারূপে ফিরে যেত।

এদিকে, বুধবারও মেলাপ্রাঙ্গণ ছিল বইপ্রেমীশূন্য। তবে, শুক্রবার ছুটির দিন থেকে মেলা জমে উঠবে, বইপ্রেমীদের পদচারনায় মুখরিত হবে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। আপাতত শুক্রবারের অপেক্ষার প্রহর গুনছেন প্রকাশকরা।

বড় ধরনের ব্যবসায়িক লোকসানের আশংকায় মঙ্গলবার নিজের স্টল বন্ধ করে দেওয়া প্রকাশনা সংস্থা ইন্তামিনের কর্ণধার এ এস এম ইউনুছের কথার সুরেও বোঝা গেছে প্রকাশকরা শুক্রবারের অপেক্ষায় আছেন।

তিনি বলেন, মঙ্গলবার স্টল বন্ধ করেছি, ভাবছি আজ খুলবো। কিন্তু লোকজন নেই বলে খুলিনি। শুক্রবার ছুটির দিনে বইপ্রেমীদের পদভারে মেলাপ্রাঙ্গণ মুখরিত হবে এবং মেলায় একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে। তাই শুক্রবারেই আমার স্টল খুলবো।

এই প্রকাশকের কথার সূত্র ধরে প্রকাশনা সংস্থা বাঁধনের কর্ণধার শেখ শাহরুল আলম বলেন, শুক্রবারের আগে মেলা আর জমবেনা। আশা করছি শুক্রবার থেকে মেলা সফলতার দিকে ধাবিত হবে। আমরা এখন শুক্রবারের অপেক্ষাতেই আছি।

অন্যদিকে, দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলার সময়সূচি নির্ধারণের কারণে এদিন মেলার প্রবেশদ্বার থেকে নিরাশ হয়ে ফিরে গেছেন অনেক দর্শনার্থী। যেতে যেতে তারা বাংলা একাডেমির সময়জ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন। যদি ৫টার সময়ই মেলা বন্ধ করে দেওয়া হয় তাহলে এই মেলা আয়োজনেরই বা কি দরকার ছিল নিরাশ হয়ে নিজেদের মধ্যে এমন কথোপকথন করেন ক্ষুব্ধ বইপ্রেমীরা।

নতুন বই
বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্যমতে, বুধবার বইমেলার ২১তম দিনে নতুন বই এসেছে ৬৯টি। এর মধ্যে গল্পের বই রয়েছে ৮, উপন্যাস ১১টি, প্রবন্ধ ৩টি, কবিতা ২৮টি, গবেষণা ২টি, ছড়া ৪টি, জীবনী ৩টি, মুক্তিযুদ্ধ ২টি, ভ্রমণবিষয়ক ১টি, ইতিহাসের ২টি, বঙ্গবন্ধুবিষয়ক ১টি ও অন্যান্য ২টি। এদিনের উল্লেখযোগ্য বইগুলো হলো পাঞ্জেরী প্রকাশিত পলাশ মাহবুবের ‘ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ’, অন্যপ্রকাশ এনেছে শিহাব শাহরিয়ারের ‘নিঃসঙ্গ নদী ছায়া’, দাঁড়িকমা এনেছে মাহিন খানের ‘প্রতিবাদ’, জিনিয়াস এনেছে আবদুল মান্নান সরকারের ‘জনক’ (২য়খণ্ড), ড. আহমদ আব্দুল্লাহর ‘ঢাকার মুসলিম ঐতিহ্য’, ক্রিয়েটিভ এনেছে সন্দীপন ধরের ‘ভয়’, পুথিনিলয় এনেছে বুলবুল চৌধুরীরর ‘বাছাই কিশোর গল্প’, বইপত্র এনেছে শামস রহমানের ‘বঙ্গবন্ধু নেতা, নেতৃত্ব ও আজকের বাংলাদেশ’, পেন্সিল এনেছে মোহাম্মদ তালুতের ‘নৈঋত’ প্রভৃতি। আর গত ২১দিনে মোট বই এসেছে ২ হাজার ২ শত ৮৬টি।

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

মঠবাড়িয়ায় রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি ভাড়া বাসা থেকে ওবায়দুর রহমান সুমন নামে এক রাজমিস্ত্...

৩০ বছরের পারমাণবিক চুক্তির অনুমোদন ট্রাম্পের

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুবিধা দিয়ে একটি ঐতিহাসিক চু...

তিন দিনব্যাপী ফল মেলায় প্রাণের উৎসব

'করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস'এই প্রতিপাদ্যকে সামন...

প্রার্থী হতে নতুন নির্দেশনা ইসি র

স্থানীয় সরকার নির্বাচনে বিদ্যুৎ-গ্যাস-পানি ও ভূমি করসহ বিভিন্ন সেবার বিলখেলাপ...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা