স্বাস্থ্য

‘ছুটি উৎসব করার জন্য নয়, বাসায় থাকার জন্য’

সিনিয়র করেসপন্ডেন্ট:

সরকারি নির্দেশ উপেক্ষা করে ঘোষিত ছুটিতে যারা শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন ও বাসা থেকে বের হচ্ছেন তাদের সর্তক করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, 'এই ছুটি উৎসব করার জন্য নয়, এ ছুটি বাসায় থাকার জন্য দেওয়া হয়েছে।'

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সরকারে নির্দেশনা অনুযায়ী সবাইকে বাসায় থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন,`করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী ছুটি ঘোষণা করা হয়েছে। পরিষ্কার করতে বলতে চাই, এই ছুটি ভোগ করার মানে হচ্ছে- ছুটি উৎসব করার জন্য নয়, করোনা প্রতিরোধ করার জন্য। এটি কোন ছুটি উৎসব ভোগের জন্য দেওয়া হয়নি।‘

তিনি বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধের মূলমন্ত্র যার যার ঘরে থাকুন করোনা ভাইরাস প্রতিরোধ করুন। তার জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত। ... সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এর মানে হচ্ছে এই ছুটির মধ্যে সকল কর্মকর্তা, কর্মচারী সবাই বাসায় থাকবেন।‘

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ‘সকল কর্মকর্তা-কর্মচারী ছুটি কালীন সময়ে বাসায় থাকবেন। একই ভাবে বেসরকারি সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও একই ভাবে আহ্বান জানাচ্ছি।’

‘অতীব প্রয়োজন ছাড়া কোন ভাবেই ঘরের বাইরে যাবেন না। অতীব জরুরি প্রয়োজনে যদি যেতে হয় – তাহলে স্যানিটাইজেশন ও সকল প্রকার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেই যাবেন। অনুগ্রহপূর্বক এই নির্দেশনা মানার জন্য সবাইকে অনুরোধ করছি।’

‘যার যার ঘরে থাকুন করোনা ভাইরাস প্রতিরোধ করুন।’ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা বিশ্বের মতো সরকার এই নীতি অনুসরণ করছে বলে জানান তিনি।

সরকারের তরফ থেকে ট্রেন, বাস, লঞ্চ বন্ধ করা হয়েছে জানিয়ে আহমদ কায়কাউস বলেন, ‘যে জায়গায় আছেন আপনারা স্থান ত্যাগ করবেন না। যারা গেছেন তাদের অনুরোধ করবো যারা ইতোমধ্যে চলে গেছেন তাদের অনুরোধ করবো ঘরের বাইরে যাবেন না।’

‘সারা বিশ্বব্যাপী মূলমন্ত্র- ঘরে থাকুন, ঘরে থাকার ব্যত্যয় ঘটলে আপনি নিজেকে যেভাবে শঙ্কা যুক্ত করছেন, লক্ষ লক্ষ মানুষকে শঙ্কায় ফেলার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে।’

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ‘এটি এখন আমাদের জাতীয় ভাবে সকলে এক সঙ্গে মোকাবেলার সময় এসেছে। আমরা সবাই এক যোগে সেটি মোকাবেলা করবো। আপনারা দয়া করে এর ব্যত্যয় ঘটাবেন না। ’

সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।

জনজীবন যাতে ব্যাহত না হয় তার জন্য সরকার সব ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে ড. আহমদ কায়কাউস বলেন, ‘যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের জন্য ওএমএস চালু আছে। সরকারের তরফ থেকে জেলা প্রশাসকদের কাছে নগদ টাকা এবং খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। যখনই প্রয়োজন হয় আমাদের প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হবে। যখনই কোন প্রয়োজন হবে সরকারের লোকজন বাড়ি বাড়ি যাবে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা