আন্তর্জাতিক

৬৭০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের কারণে বিশ্বের ভঙ্গুর দেশগুলোর মানুষদের রক্ষায় সহায়তার জন্য কয়েক হাজার কোটি ডলার আবেদন করেছে জাতিসংঘ।

তারা বলছে, ভঙ্গুর দেশগুলোতে এই সংক্রমণের বিস্তার বন্ধ করতে সাহায্য করবে এই অর্থ সহায়তা।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার (৭ মে) একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমরা শুরুটা ভালো করেছি। এখন আমাদের বিশব্যাপী কয়েক কোটি মানুষকে রক্ষা করতে ও এই ভাইরাস রোধ করার জন্য ৬৭০ কোটি ডলার প্রয়োজন।’

জাতিসংঘের পক্ষ থেকে বারবারেএই মর্মে সতর্ক করা হয়েছে যে, কোভিড-১৯ যদি দরিদ্রতম অঞ্চলগুলোতে আঘাত হানে তাহলে সমগ্র পৃথিবী ঝুঁকিতে পড়ে যাবে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান মার্ক লোকক এই আবেদনের একটি ভার্চুয়াল মাধ্যমে বলেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে অনেক উন্নয়নশীল দেশে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ উচ্চতায় না উঠলেও এর নানা নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। যেমন অনেকে চাকরি হারিয়েছেন, খাদ্য স্বল্পতা এবং শিশুরা টিকা থেকে বঞ্চিত হচ্ছে। সূত্র: ভয়েস অব আমেরিকা

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা