ছবি ; সংগৃহিত
খেলা

৪০ বছর পর আবার সেই ঘটনা পাকিস্তান ক্রিকেটে

স্পোর্টস ডেস্ক

দারুণ ছন্দে থাকার পরও পাকিস্তান দলের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ আব্বাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেওয়ার পরও দ্বিতীয় টেস্টের দলে জায়গা হয়নি তার। এর মধ্য দিয়ে পাকিস্তান ক্রিকেটে প্রায় ৪০ বছর পর এমন এক বিরল ঘটনার পুনরাবৃত্তি হলো।

পরিসংখ্যান অনুযায়ী, আগের টেস্টে পাঁচ উইকেট শিকারের পরও পাকিস্তানের একাদশ থেকে কোনো বোলারকে বাদ দেওয়ার ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৭৯-৮০ মৌসুমে। ভারত সফরের কানপুর টেস্টে পাঁচ উইকেট নেওয়ার পরও পরবর্তী চেন্নাই টেস্টে এহতেশামউদ্দিনকে একাদশের বাইরে রাখা হয়েছিল। তার পরিবর্তে সুযোগ পেয়েছিলেন কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান।

ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে পাকিস্তান ৯০ রানে হেরে গেলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন মোহাম্মদ আব্বাস। প্রথম ইনিংসে ৬৩ রানে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ২২ রানে ৫ উইকেট শিকার করে স্বাগতিকদের ১৮১ রানে গুটিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দুই ইনিংস মিলিয়ে তার শিকার ছিল ৮ উইকেট।

তবে এমন পারফরম্যান্সের পরও দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালের উইকেট ও কন্ডিশনের কথা বিবেচনা করে অতিরিক্ত একজন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

টসের সময় পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, “এখানকার কন্ডিশন ভিন্ন। তাই আমরা একজন অতিরিক্ত স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছি।”

শুধু আব্বাসই নন, দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন আমের জামাল ও খুররম শাহজাদও। তাদের পরিবর্তে অভিষেক হয়েছে আওয়াইস জাফর ও উবাইদ শাহের। অন্যদিকে, চোটের কারণে প্রথম টেস্টে সেঞ্চুরি করা শান মাসুদের জায়গায় দলে ফিরেছেন আবদুল্লাহ শফিক।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

ফ্যাসিস্টবিরোধী দলগুলোর ঐক্যের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ঐক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা