ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জানিয়েছেন, এই সহায়তার অংশ হিসেবে হুথিদের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়া সৌদি যুদ্ধবিমানগুলোকে মাঝ আকাশে প্রতিরক্ষামূলক জ্বালানি সরবরাহ করবে যুক্তরাজ্য। আগামী কয়েক দিনের মধ্যেই এ কার্যক্রম শুরু হতে পারে।

এতে সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) আক্রোতিরি ঘাঁটিতে থাকা ‘ভয়েজার’ ট্যাংকার বিমানটি অংশ নেবে বলে জানা গেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, সৌদি সরকারের পক্ষ থেকে সামরিক সহায়তার অনুরোধ পাওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কয়েক সপ্তাহের জন্য এই সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

হুথিদের সঙ্গে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের দীর্ঘদিনের সংঘাত চলছে। সৌদি আরব ওই সরকারের সমর্থনে রয়েছে। সাম্প্রতিক সময়ে সংঘাত তীব্র হওয়ায় সৌদি ভূখণ্ডের রাজধানী রিয়াদসহ বিভিন্ন এলাকায় জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের হামলা মোকাবিলায় সৌদি বিমান বাহিনীকে সহায়তা করতেই যুদ্ধবিমানগুলোকে আকাশপথে জ্বালানি সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বার্নহাম বলেন, যুক্তরাজ্য নিজেদের স্বার্থ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নিয়েছে। তার মতে, সৌদি আরবের ওপর ধারাবাহিক হামলার কারণে জ্বালানি সরবরাহের পথগুলো সচল রাখা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে সরবরাহের পথ খোলা রাখা প্রয়োজন। এ কারণেই সৌদি আরবের অনুরোধে সাড়া দিয়েছে যুক্তরাজ্য।

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে বিভিন্ন দেশের জীবনযাত্রার ব্যয়ের ওপরও।

দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে। এর অংশ হিসেবে সৌদি আরবকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ও অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাজ্য।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা