ছবি: সংগৃহিত।
জাতীয়

দ্রুত দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি সাংবাদিক নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক ও সংবাদকর্মীদের ন্যায্য বেতন-ভাতা, চাকরির নিরাপত্তা এবং জীবনযাত্রার মানোন্নয়নের স্বার্থে দ্রুত দশম ওয়েজবোর্ড গঠনের দাবি জানিয়েছেন দেশের সাংবাদিক নেতারা।

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা থেকে এ দাবি জানানো হয়।

অনুষ্ঠানে ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সভায় ‘জুলাই অভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

ডিইউজের যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম বলেন, ২০০৭ সালের ১/১১ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকার এবং স্বাধীন সাংবাদিকতা প্রতিষ্ঠার আন্দোলনে সাংবাদিক ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার ভাষ্য, সেই ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষাপটেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয় এবং ৫ আগস্ট সরকারের পতন ঘটে। তিনি আন্দোলনে ভূমিকা রাখা ত্যাগী ও কর্মহীন সাংবাদিকদের যথাযথ মূল্যায়নেরও আহ্বান জানান।

দশম ওয়েজবোর্ডের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ২০১৯ সালে ঘোষিত নবম ওয়েজবোর্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন বেতন কাঠামো কার্যকর হয়নি। ফলে সাংবাদিকরা এখনও হালনাগাদ বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। তাই আর বিলম্ব না করে দশম ওয়েজবোর্ড ঘোষণা করা জরুরি।

তিনি আরও বলেন, নতুন ওয়েজবোর্ড বাস্তবায়িত হলে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা, চাকরির সুরক্ষা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত হবে। একই সঙ্গে এটি একটি স্বাধীন, পেশাদার ও শক্তিশালী গণমাধ্যম গড়ে তুলতেও সহায়ক হবে।

অনুষ্ঠানে বিএফইউজের সহ-সভাপতি মুহাম্মদ খায়রুল বাশারও দ্রুত দশম ওয়েজবোর্ড গঠন ও বাস্তবায়নের দাবি জানান। এছাড়া তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান সোহেলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সাংবাদিক সমাজের দীর্ঘদিনের এই যৌক্তিক দাবি পূরণে সরকারের দ্রুত উদ্যোগ প্রয়োজন। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা