সারাদেশ

শশুরালয়েও নেই শান্তি

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে তিনটি পরিবারকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

২৬ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের লুৎফর রহমান, ফজলুর রহমান ও আতোয়ার রহমানের তিনটি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফজলে এলাহী এ ঘোষণা করেন। ওই পরিবারে ১২ জন সদস্য রয়েছে।

জানা যায়, মিরপুরে লকডাউন হওয়া একটি বাড়ি থেকে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি তার স্ত্রী ও এক সন্তানকে নিয়ে পালিয়ে এসে তার শ্বশুর লুৎফর রহমানের বাড়িতে আশ্রয় নেন। গত পাঁচ দিন যাবত তিনি ওই বাড়িতে অবস্থান করছিলেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রশাসনকে অবগত করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফজলে এলাহী অভিযান চালিয়ে ওই বাড়ির তিনটি পরিবারকে লকডাউন ঘোষণা করেন।

এ সময় জাহাঙ্গীর আলমের শ্বশুর লুৎফর রহমানকে ৩০ হাজার টাকাও জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ফজলে এলাহী বলেন, ওই ব্যক্তি মিরপুরে লকডাউন হওয়া একটি বাড়ি থেকে পালিয়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। পরে ওই বাড়ির তিনটি পরিবারকে লকডাউনের আওতায় আনা হয়েছে। এ সময় তারা বাড়ির বাইরে যেতে পারবেন না। তাদের খাবারের বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা