জাতীয়

রাজধানীতে শিশুকে গণধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ছয় জনের নাম উল্লেখ করে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মশিউর রহমান জানান, ‘কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ১৩ বছরের ওই শিশুকে পাঁচ জন মিলে ধর্ষনেণ করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের সদস্যরা শিশুটিকে থানায় নিয়ে আসেন। শিশুটি অসুস্থ থাকায় দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। ’

তিনি আরও বলেন, ‘ধর্ষণের শিকার শিশুর মা নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় পাঁচ জন ছেলেসহ শিশুটির এক বান্ধবীকেও আসামি করা হয়েছে। এই বান্ধবীর মাধ্যমে ওই ছেলেদের সঙ্গে পরিচয় হয় তার। একপর্যায়ে সুকৌশলে নির্মাণাধীন ওই ভবনে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ’

আসামিদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে বলে জানা গেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা