বিনোদন

রণবীরকে চড় মেরেছিলেন সালমান খান!

বিনোদন ডেস্ক:

বলিউডে ভাইজান খ্যাত সালমান খান যে প্রচন্ড রাগী তা অজানা নয় কারো কাছেই। আর এই রাগের জন্যই একবার মদ্যপ অবস্থায় রণবীর কাপুরের গালে চড় মেরেছিলেন তিনি।

ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ের এক অভিজাত ক্লাবে। সকলে ভেবেছিলেন এর পিছনে কারণ হলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। যদিও আসল কারণ ছিল অন্য কিছু।

জানা যায়, সেই সময় বড় তারকা হয়ে ওঠেননি রণবীর। সবে মাত্র কয়েকটি ছবি তার হাতে তখন। কিন্তু সালমানের সঙ্গে সেদিন বাকবিতণ্ডায় জড়ান রণবীর। বেশ কয়েকটি ছবি যেমন ওয়ান্টেড, দাবাং এগুলির সাফল্যের পরে সালমান সেদিন সেই ক্লাবে বন্ধু সঞ্জয় দত্তের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছিলেন।

রনবীরও তার বন্ধুদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু হঠাৎই সালমানের সঙ্গে জনসমক্ষে তর্ক লেগে যায় তার। দু'জনেরই মাথা গরম হয়ে ওঠে এবং তর্ক এমন জায়গায় পৌঁছায় যে সালমান রণবীরের গালে চড় বসিয়ে দেন। সেসময় দুই অভিনেতার মধ্যে হাতাহাতি বন্ধ করেন সঞ্জয় দত্ত। অপ্রস্তুত হয়ে সেই ক্লাব থেকে বেরিয়ে যেতে বাধ্য হন রণবীর।

এই ঘটনার পরে সালমান খানের বাবা সেলিম খান রণবীরের বাবা ঋষি কাপুর এর কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি লেখেন। তখন থেকেই সালমান ও রণবীরের মধ্যে সম্পর্ক মোটেই ভালো নয়।

আর তারপর আসেন ক্যাটরিনা কাইফ। একসময় সালমানের সঙ্গে সম্পর্কে ছিলেন ক্যাটরিনা। কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে রণবীরের সঙ্গে প্রেম করতে শুরু করেন ক্যাটরিনা কাইফ। এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। কখনোই কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাদের। এমনকি একটি আওয়ার্ড শো তে রণবীরকে সালমান কুকুরছানা বলেও সম্বোধন করেছিলেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা