জাতীয়

যেকোনো সময় মাজেদের ফাঁসি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসির রায় কার্যকরে কোনও বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, খুনি মাজেদের ফাঁসির রায় যেকোনো সময় কার্যকর করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহামান্য রাষ্ট্রপতি আবদুল মাজেদের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন। এখন আর তার ফাঁসির রায় কার্যকরে কোনো বাধা থাকলো না।

এর আগে বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন আব্দুল মাজেদ। কিন্তু আবেদন খারিজের পর নিয়ম অনুযায়ী তার ফাঁসির কার্যকরে আর কোনো বাধা নেই।

এদিকে, ফাঁসি কার্যকরের সব ধরনের প্রস্তুতি রেখেছে কারা কর্তৃপক্ষ। তারা বলছেন, নির্দেশ পেলেই যে কোনো মুহূর্তে ফাঁসি কার্যকর করা হবে।

এর আগে মৃত্যুর পরোয়ানা তাকে পড়ে শোনানোর পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান আব্দুল মাজেদ।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু হত্যায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত অন্যতম আসামি আব্দুল মাজেদ। দীর্ঘদিন তিনি ভারতে আত্মগোপনে ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা