আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ, থানায় আগুন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির মিনেসোটা অঙ্গরাজ্য। রাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। এরিমধ্যে বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) রাতে মিনিয়াপলিসের একটি থানায় আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। ওই অগ্নিসংযোগের একটি ভিডিও এরিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সিএনএন জানিয়েছে, মিনিয়াপলিসের বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার মানুষ। আনেককে বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।

সিএনএন জানায়, থানায় আগুন দেয়ার পর একদিকে থানার ভেতরে ফায়ার অ্যালার্ম বেজে চলছে। অন্যদিকে বাইরে উল্লাস করছে বিক্ষোভকারীরা।তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপনকর্মীদের কোনও তৎপরতা পরিলক্ষিত হয়নি।

এসময় পুলিশের বেষ্টনী ঘিরে আতশবাজি করে আন্দোলনকারীরা।

গত ২৫ মে পুলিশ জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে খুন করলে এ আন্দোলনের সূত্রপাত হয়। ওই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আন্দোলন আরও তীব্র হতে থাকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা