সংগৃহীত
খেলা

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

স্পোর্টস ডেস্ক

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন এই সময়ে সাবেক ও বর্তমান ফুটবলারদের পাশাপাশি মেসির পাশে দাঁড়িয়েছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও। মেসির আবেগঘন পোস্টে সমবেদনা জানিয়ে দেওয়া রোনালদোর মন্তব্যটি ইনস্টাগ্রামে নতুন রেকর্ড গড়েছে।

মেসির পোস্টে রোনালদো লিখেছেন, ‘এই কঠিন সময়ে তোমার এবং তোমার পরিবারের জন্য রইল অনেক অনেক ভালোবাসা লিও। শক্ত থেকো।’ মাত্র তিন দিনের মধ্যে মন্তব্যটিতে লাইকের সংখ্যা ৬৫ লাখের কাছাকাছি পৌঁছেছে। ইনস্টাগ্রামের ইতিহাসে কোনো পোস্টের নিচে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ লাইক পাওয়া রিপ্লাই বলে জানা গেছে।

এর আগে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়া কমেন্টের রেকর্ডও ছিল রোনালদোর দখলে। কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে করা রোনালদোর সেই মন্তব্যে ২০২৫ সালের শেষ দিকে লাইকের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছিল।

বুধবার বাবাকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন মেসি। সেখানে বাবাকে হারানোর কষ্টের কথা তুলে ধরে তিনি লেখেন, বাবার চলে যাওয়াকে এখনো বিশ্বাস করতে পারছেন না। তার সঙ্গে আর দেখা হবে না, কথা হবে না—এ বাস্তবতা মেনে নেওয়া তার জন্য কঠিন বলেও জানান আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি জানান, উত্তর আমেরিকা বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য তার বাবা তাকে বারবার অনুরোধ করেছিলেন। বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে হোর্হে মেসির শারীরিক অবস্থার অবনতি হলেও মেসি আশা করেছিলেন, তারা ফাইনালে উঠলে বাবা অন্তত একটি ম্যাচ দেখতে পারবেন।

প্রতিটি ম্যাচের পর বাবার বার্তার অপেক্ষায় থাকতেন জানিয়ে মেসি লেখেন, পরিস্থিতি কঠিন হলেও তিনি যতটা সম্ভব এগিয়ে যেতে চেয়েছিলেন, যাতে বাবা এসে অন্তত একটি ম্যাচ দেখতে পারেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ফাইনালে পৌঁছালেও তার বাবা মাঠে উপস্থিত হতে পারেননি।

বিশ্বকাপ শেষে বাবার সঙ্গে দেখা হওয়ার পরের স্মৃতিও তুলে ধরেন মেসি। তিনি জানান, তার বাবা ভেবেছিলেন আর্জেন্টিনা পেনাল্টিতে ফাইনাল হেরে গেছে। বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে দুজনের আর কথা বলার সুযোগ হয়নি। তবে বাবার অনুরোধে বিশ্বকাপে খেলার সিদ্ধান্তটি সঠিক ছিল বলেও উল্লেখ করেন তিনি।

বাবাকে নিজের ‘সেরা বন্ধু’ ও প্রতিনিধি হিসেবে উল্লেখ করে মেসি বলেন, ক্যারিয়ারের শুরু থেকে শেষ সময় পর্যন্ত হোর্হে মেসি সবসময় তার পাশে ছিলেন। বাবাকে ছাড়া কীভাবে সামনে এগোবেন, এমনকি আর কতদিন ফুটবল খেলতে পারবেন, তা নিয়েও নিজের সংশয়ের কথা জানান তিনি।

পোস্টের শেষদিকে বাবার প্রতি ভালোবাসা জানিয়ে মেসি লেখেন, ‘তোমাকে অনেক অনেক মিস করব বাবা, তবে তুমি সবসময় আমাদের মাঝে থাকবে।’ একই সঙ্গে বাবাকে ধন্যবাদ জানিয়ে শান্তিতে ঘুমানোর কথাও বলেন তিনি।

মেসির সেই আবেগঘন পোস্টের নিচেই সমবেদনা জানান রোনালদো। তার সেই মন্তব্যই এবার ইনস্টাগ্রামে সর্বোচ্চ লাইক পাওয়া রিপ্লাইয়ের নতুন রেকর্ড গড়েছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

বক্স অফিসে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে বক্স অফ...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন সদস্য, জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান ? 

সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অধ্যাপক...

মাদারীপুরে  মাদক কারবারি গ্রেফতার

মাদারীপুর জেলায় মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে সদর থানা এল...

দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর...

৪০১ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তদের কাঁধে বাড়তি বোঝা

মাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলছে প্রধান শিক্ষক সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা