সারাদেশ

মুক্তিযোদ্ধার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা

চট্টগ্রাম প্রতিনিধি:

যে দেশের মানুষের মাথা উন্নত করতে নয়টি মাস রণাঙ্গনে লড়েছেন সশস্ত্র হাতে, সেই মুক্তিযোদ্ধার মাথা-ই স্বাধীন দেশে বিচ্ছিন্ন করে হত্যা করল দুবৃত্তরা। ঘটনাটি ঘটে শনিবার সকাল ১০ টার দিকে চট্টগ্রামের রাউজানে।

মুক্তিযোদ্ধা একেএম নুরুল আজম চৌধুরী। ৭৫ বছর বয়সে এসেও বই খাতা বিক্রি করে সংসার চালাতেন।

য়েখানে এই বই খাতা বিক্রি করতেন তিনি, ঠিক সেই হারপাড়া বিদ্যালয়ের পাশেই প্রকাশ্যে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে তাঁর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করে সন্ত্রাসীরা।

হত্যাকাণ্ডের পর ভয়ে কথা বলতে চাইছেন না স্থানীয়রা। তবে একাধিক সুত্র মতে ধারণা করা যাচ্ছে, পারিবারিক কলহের কারণে এই খুনের ঘটনা ঘটতে পারে।

রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শনে আসা রাউজান থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মীর হোসেন বলেন, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা