লাইফস্টাইল

মজাদার খেজুরের গুড় চেনার উপায়

শীতকালের উপাদেয় একটি খাবারের মধ্যে খেজুরের গুড় অন্যতম। শীতকালেই খেজুরের রস দিয়ে খেজুরের গুড় বানানো হয় । এই গুড় দিয়ে পিঠা,পায়েস রান্না হয়। এছাড়া নাড়ু বা মোয়া তৈরিতে ও খেজুরের গুড় ব্যবহার করা হয়। খেজুরের গুড় খাবারের স্বাদ আরও দ্বিগুন করে। তাই ভোজন রসিক বাঙালির সব সময় নজর থাকে শীতকালের এই গুড়ের দিকে। কিন্তু কেনার সময় কিভাবে বুঝবেন গুড়টা খাঁটি নাকি ভেজাল?

কিছু কৌশন মাথায় রেখে গুড় কিনতে গিলেই বুঝতে পারবেন কোন গুড় খাঁটি এবং কোন গুড়ে ভেজাল মিশানো আছে।তাই গুড় কেনার সময় সতর্ক থাকুন ...

কৌশল-১

দোকানে গিয়ে কেনার সময় একটু গুড় ভেঙে নিয়ে চেখে দেখুন। জিভে নোনতা স্বাদ লাগলে বুঝবেন এই গুড়ে কিছু ভেজাল মেশানো রয়েছে,এটা খাঁটি গুড় নয়।

কৌশল-২

গুড়ের ধারটা দুই আঙুল দিয়ে চেপে দেখতে হবে, যদি নরম লাগে, তাহলে বুঝতে হবে গুড়টি খাঁটি।

কৌশল-৩

খেজুরের গুড় একটি র্নিদিষ্ট সময় র্পযন্ত জ্বাল দিতে হয়। এর বেশি জ্বাল দিলে গুড়ের স্বাদ তেতো হয়ে যায়। তখন গুড়ের আসল স্বাদ থাকেনা। তাই কেনার সময় মুখে দিয়ে দেখতে হবে,স্বাদ কেমন,স্বাদ তেতো হলে না কেনায় ভালো

কৌশল-৪

অনেক সময় গুড়কে মিষ্টি করতে হলে প্রচুর পরিমানে চিনি মিশিয়ে মিষ্টি করা হয় ।তখন খেজুরের গুড়ের আসল রং আর থাকে না। তাই খেজুরের গুড় যদি স্ফটিকের মতো হয় বুঝবেন গুড়টি ভালো মানের হবে না। সাধারণত গুড়ের রং গাঢ় বাদামি হয়। হলদেটে রঙের গুড় দেখলেই বুঝতে হবে তাতে অতিরিক্ত রাসায়নিক মেশানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা