আন্তর্জাতিক

ভেনিজুয়েলার কারাগারে সহিংসতায় নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার একটি কারাগারে সহিংসতায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৭৫জন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, পশ্চিম ভেনিজুয়েলার পর্তুগেসা রাজ্যের লস লানোস এ ঘটনা ঘটে।
নির্বাচিত বিরোধীদলীয় সংসদ সদস্য মারিয়া বিত্রিস মার্তিনেস শনিবার (০২ মে) জানান, “এখন পর্যন্ত আমরা ৪৬ জনের মৃত্যু এবং ৭৫ জনের আহতের খবর জানতে পেরেছি।”

হতাহত নিয়ে একই রকম সংখ্যার কথা উল্লেখ করেছে কারা অধিকার সংস্থা দ্য ভেনিজুয়েলান প্রিজন অবজারভেটরিও (ওভিপি)। এটাকে ‘হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছে তারা। উভয় সূত্রই বলছে, নিহতদের সবাই কারাবন্দী ছিলেন।

সম্প্রতি করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে বাড়তি কড়াকড়ি আরোপ করা হয়েছে ভেনিজুয়েলার কারাগারগুলোতে। নতুন বিধি অনুযায়ী স্বজনদের কাছ থেকে খাবার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অসন্তোষ দেখা দেয় বন্দিদের মধ্যে।

তাছাড়া লস লিয়ানোস কারাগারে আড়াইশ' বন্দী থাকতে পারে। কিন্তু অন্য জায়গায় বন্দিদের রাখার ব্যবস্থা করতে না পেরে একসঙ্গে গাদাগাদি করে ওই জেলে প্রায় সাড়ে পাঁচশ' বন্দীকে রাখা হয়েছিল।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা