আন্তর্জাতিক

ভারত-চীন সীমান্ত বিরোধে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা পরিস্থিতির মধ্যে নতুন মোড় নিয়েছে চীন-ভারত সীমান্তে উত্তেজনা। যুদ্ধের জন্য সেনাদের প্রস্তুত থাকতে বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। নয়াদিল্লিতে তিন বাহিনীর প্রধানসহ নিতিনির্ধারকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন পরিস্থিতিতে দুই দেশের সীমান্ত সমস্যা সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্প।

টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে জানায়, দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকর সীমান্ত বিরোধের উল্লেখ আজ টুইটে ট্রাম্প লিখেন, ভারত ও চীনের মধ্যে এই সমস্যা সমাধানে মধ্যস্থতা করতে ইচ্ছুক ও সক্ষম যুক্তরাষ্ট্র।

এর আগে পাকিস্তানের সঙ্গে ভারতের কাশ্মীর নিয়ে বিরোধের সময়ও তা মিটিয়ে দিতে স্বেচ্ছায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু ভারত তা প্রত্যাখ্যান করে।

এ মাসের শুরুতে চীনের সেনারা লাদাখে পাঙ্গোন লেকের কাছে ভারতীয় সেনাদের মুখোমুখি হয়। তাদের মধ্যে হাতাহাতি হয়। তবে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। তারপর থেকেই ভারতীয় সেনাবাহিনী ও চীনের পিপলস লিবারেশন আর্মি মুখোমুখি অবস্থানে রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা