আন্তর্জাতিক

জাতীয় সঙ্গীত নিয়ে ফের উত্তপ্ত হংকং

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে হংকং। বুধবার (২৭ মে) হংকং'র আইন সভায় জাতীয় সঙ্গীত সম্পর্কিত বিলটি দ্বিতীয়বারের মতো উত্থাপন করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে হংকং'এর বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিতর্কিত বিলে বলা হয়েছে, 'চীনের জাতীয় সংগীত অবমাননাকে অপরাধমূলক কর্মকাণ্ড বলে বিবেচনা করা হবে। এছাড়া এই বিল পাস হলে হংকং'র স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠানেও বাধ্যতামূলক চীনের জাতীয় সংগীত গাইতে হবে।'

হংকং'এর স্থানীয় সময় সকাল ১১টায় আইন সভায় জাতীয় সঙ্গীতের এই বিতর্কিত বিলটি উত্থাপন করা হয়।

এদিকে এই বিল উত্থাপনকে কেন্দ্র করে আগেই রাজপথ দখলের হুমকি দিয়ে রেখেছিলেন গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা।

অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় তাই হংকং'র আইন সভার বাইরে বিপুল পরিমাণ দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। বিলটি উত্থাপনের পর সেখানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবরও পাওয়া গেছে।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, হংকংয়ে এখন পর্যন্ত ১৬ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা