ছবি: সংগৃহিত
জাতীয়

বিরোধীদল ছাড়াই সংবিধান সংশোধনের কাজ শুরু সরকারের 

নিজস্ব প্রতিবেদক

সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির কার্যক্রম শুরু করছে সরকার। তবে কমিটিতে বিরোধী দলের কোনো প্রতিনিধি না থাকায় বিরোধী দল ছাড়াই এগোচ্ছে সংবিধান সংশোধনের প্রক্রিয়া।

১২ সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি মঙ্গলবার প্রথম বৈঠকে বসছে। সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিতব্য বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংসদ সচিবালয় সূত্র জানায়, প্রথম বৈঠকে কমিটির সদস্যদের পরিচিতি, কর্মপরিধি, কর্মকৌশল এবং সংবিধান সংশোধনের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। পরবর্তী বৈঠকগুলোতে সংশোধনের বিষয়ে সুপারিশ তৈরির কাজ শুরু হবে।

চলতি ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্ব হলো সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে সুপারিশ তৈরি করে সংসদে প্রতিবেদন জমা দেওয়া। তবে প্রতিবেদন দেওয়ার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।

সরকারি দল বিরোধী জোটের কাছে কমিটিতে পাঁচজন সদস্যের নাম চাইলেও তারা কোনো নাম দেয়নি। কমিটি গঠনের দিনই বিরোধী দল এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করে।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সংবিধান সংশোধনের বদলে তারা সংবিধান সংস্কারের পক্ষে। তাদের দাবি, গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত।

অন্যদিকে, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, বিরোধী দলের নেতাদের সঙ্গে আলোচনা করা হলেও তারা কোনো সদস্যের নাম দেননি। তাই আপাতত শূন্য পদ রেখেই কমিটি গঠন করা হয়েছে। পরে বিরোধী দল নাম দিলে তাদের অন্তর্ভুক্ত করা হবে।

বিশেষ কমিটিতে আইনমন্ত্রী, সংসদের চিফ হুইপসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের রাখা হয়েছে। কমিটি বিচারক, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী, গণমাধ্যম প্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সুপারিশ তৈরি করবে বলে জানিয়েছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সংবিধানের কাঠামোর মধ্যেই প্রয়োজনীয় সংশোধন আনতে হবে এবং এ বিষয়ে আলোচনার উপযুক্ত জায়গা হলো সংসদের বিশেষ কমিটি।

এদিকে, জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। বিএনপি নিজেদের ভিন্নমতের ভিত্তিতে সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি দল সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে জুলাই সনদের প্রস্তাব বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা