সারাদেশ

ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী (ভিডিওসহ)

ফেনী প্রতিনিধি:

ফেসবুক লাইভে এসে নিজ স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন ফেনীর টুটুল ভূঁইয়া নামের এক ব্যক্তি। তার স্ত্রীর নাম তাহমিনা আক্তার। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ।

১৫ এপ্রিল বুধবার দুপুরে ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারাহীপুরে এ ঘটনা ঘটে।

লাইভ ভিডিওতে এসে সে বলে, সবাই আমাকে ক্ষমা করবেন। আমার বাবা-মা, ভাই-বোন ও অনাথ মেয়েটার খেয়াল রাখবেন। ক্যাপশনেও এ কথা লেখা ছিল।

ভিডিওতে হত্যার আগে টুটুল বলছিলেন, একজনের জন্য তার পরিবার ধ্বংস হয়ে গেছে। ৮ মাস বয়সী মেয়েকে রেখে চলে যায় সে। তার জীবন ধ্বংস হয়ে গেছে দাবি করে স্ত্রী তাহমিনাকে কোপাতে থাকেন টুটুল। এতে তাৎক্ষণিক মৃত্যু হয় তাহমিনার।

এরপর টুটুল বলেন, সে এখন শেষ। আপনারা আমার বাবা-মা ও এতিম মেয়েকে দেখে রাখবেন। অন্য কেউ নয়, এ খুনের সঙ্গে আমি নিজেই জড়িত। হত্যাকাণ্ডের পর মেয়েকে নিয়ে আরেকটি ভিডিও পোস্ট করেন টুটুল ভূঁইয়া।

সেখানে তিনি বলেন, 'আমার মেয়ের যখন ৮ মাস বয়স তখন আমার স্ত্রী চলে যায়। এখন আবার সে ফেরত এসেছে। তার পুরো পরিবার ব্ল্যাকমেইল করে অনেক সমস্যায় ফেলেছে। বাচ্চা মেয়েটাকে অনেক নির্যাতন করা হয়েছে।'

এ ভিডিওতে আত্মহত্যার ইঙ্গিতও দেন টুটুল। তবে ঘণ্টাখানেক পর তার প্রোফাইলে লাইভ ভিডিওটি পাওয়া যায়নি।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, ঘটনার পরপরই টুটুলকে আটক করা হয়েছে। তার পোস্টগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। নিহতের স্বজনরা মামলা করলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

জিজ্ঞাসাবাদে টুটুল জানান, তিনি ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন। ওই সময় তার স্ত্রী তাহমিনা পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে তাহমিনাকে হত্যা করেছেন বলে জানান তিনি।

ভিডিও লিঙ্ক ... https://web.facebook.com/Bartabazarbd/videos/682122999220532/

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা