আন্তর্জাতিক

প্রসাদ ছাড়ছেন হ্যারি-মেগান

সান নিউজ ডেস্ক:

নিজেদের দায়িত্ব থেকে অব্যাহতি চান ব্রিটিশ রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্য ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং ডাচেস মেগান মার্কেল। রাজ পরিবার থেকে সরে এসে আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার জন্য কাজ করার ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার এক বিবৃতিতে তারা জানিয়েছেন, আগামী দিনগুলোতে তারা বছরের কিছুটা সময় যুক্তরাজ্যে এবং বাকিটা উত্তর আমেরিকায় কাটানোর পরিকল্পনা করেছেন।

গণমাধ্যমের খবরে জানা গেছে, রাজপরিবারের কর্ণধার রানি কিংবা বাবা প্রিন্স চার্লসকে না জানিয়েই তারা এই আকস্মিক ঘোষণা দিয়েছেন।

হ্যারি ও মেগান গত অক্টোবরে বলেছিলেন, রাজপরিবারের সদস্য হিসেবে তাদের গণমাধ্যমের নজরে থাকতে হচ্ছে। এতে তাদের ব্যক্তিগত জীবন অসুবিধায় পড়ছে। প্রিন্স উইলিয়ামের সঙ্গেও তার দূরত্ব তৈরি হয়েছে। তাদের নিয়ে প্রকাশিত নেতিবাচক খবরের প্রতিক্রিয়াও দেখিয়েছেন বাজেভাবে। তার তিন মাসের মাথায় তারা নিজেদের ইনস্টাগ্রাম পাতায় রাজ পরিবার ছাড়ার ঘোষণা দিলেন।

বিবৃতিতে তারা লিখেছেন, বহু মাস ধরে চিন্তাভাবনা আর নিজেদের মধ্যে আলোচনা করেই তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। “আমরা রাজ পরিবারের ‘জ্যেষ্ঠ’ সদস্যের দায়িত্ব থেকে সরে আসতে চাইছি। আমরা চাইছি আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার জন্য কাজ করতে। পাশাপাশি মহামান্য রানির প্রতি আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে।”

হ্যারি ও মেগান বলেছেন, ‘রানি, কমনওয়েলথ ও অভিভাবকদের প্রতি দায়িত্বের বিষয়ে পূর্ণ সম্মান রেখেই’ তারা তাদের সময় যুক্তরাজ্য ও উত্তর আমেরিকার মধ্যে ভাগ করে নিতে চান।

সন্তান আর্চির বেড়ে ওঠার পাশাপাশি নতুন একটি দাতব্য সংস্থা খোলার পরিকল্পনা বাস্তবায়নে ‘এই ভৌগলিক ভারসাম্য’ সহায়ক হবে বলে যুক্তি দিয়েছেন তারা।

বিবিসির রয়্যাল করেসপনডেন্ট জনি ডায়মন্ড লিখেছেন, হ্যারি-মেগানের ওই ঘোষণা বাকিংহাম প্রসাদকে বেশ বড় ধাক্কাই দিয়েছে। রাজপরিবার তাদের সিদ্ধান্তের কারণে যতটা না আহত হয়েছে, তার চেয়ে অনেক বেশি আহত হয়েছে তারা যেভাবে আলোচনা না করে ওই ঘোষণা দিয়েছেন- তা নিয়ে।

বাকিংহাম প্রাসাদের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, হ্যারি-মেগান যে আলাদা জীবন চাইছেন, সেটা তারা বুঝতে পারছেন। তবে এখানে জটিল অনেক বিষয় আছে, আর তার সমাধান করা সময়সাপেক্ষ ব্যাপার।

বড়দিনের সময় রাজকীয় দায়িত্ব থেকে ছয় সপ্তাহের ছুটি নিয়ে সাত মাসের ছেলে আর্চিকে নিয়ে কানাডায় বেড়াতে গিয়েছিলেন ৩৮ বছর বয়সী মেগান ও ৩৫ বছর বয়সী হ্যারি। সেখান থেকে ফিরে মঙ্গলবার তারা লন্ডনে কানাডার হাই কমিশনে গিয়েছিলেন উষ্ণ আথিথেয়তার জন্য ধন্যবাদ জানাতে।

যুক্তরাষ্ট্রের সাবেক অভিনেত্রী মেগান তার কাজের সূত্রে এক সময় টরন্টোতে কাটিয়েছেন। সেখানে তার বেশ কয়েকজন বন্ধু-বান্ধবও আছে। আর রাজ পরিবারের জীবনে অনেক কিছুর সঙ্গেই তারা মানিয়ে নিতে পারছেন না।

অনেক মানুষের মধ্যে এলে হ্যারি ও মেগান- দুজনকেই দারুণ প্রাণবন্ত দেখায়। কিন্তু মিডিয়ার ক্যামেরা আর রাজ পরিবারের গুরুগম্ভীর আচার-অনুষ্ঠানগুলো হ্যারির দারুণ অপছন্দ।

মেগান এর আগে পুরোদস্তর পেশাজীবীর জীবন কাটিয়ে এলেও প্রাসাদের জীবনে প্রতিদিনের ক্লান্তিকর রুটিন মানতে গিয়ে তাকেও মেজাজ হারাতে দেখা গেছে।

তিনি বলেছেন, তিনি বোবা পুতুলটি হয়ে থাকতে চান না, কিন্তু যখনই উচ্চকণ্ঠ হয়েছেন, তাকে সমালোচনায় পড়তে হয়েছে।

বিবিসি লিখেছে, এই জুটিকে তাদের অনিশ্চয়তা কাটিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিলেও নতুন অনেক প্রশ্নের জন্ম হয়েছে। এরপর কোন ভূমিকায় দেখা যাবে তাদের? রাজ পরিবার ছেড়ে তারা কোথায় থাকবেন? টাকা আসবে কোথা থেকে? রাজ পরিবারের বাকি সমস্যদের সঙ্গে তাদের সম্পর্ক এখন কেমন থাকবে?

অবশ্য তারাই প্রথম নন, হ্যারির মা প্রিন্সেস ডায়ানাও প্রিন্স চার্লসের সঙ্গে বিচ্ছেদের আগে ১৯৯৩ সালে রাজকীয় দায়িত্ব কমিয়ে নিজের মত জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা