জাতীয়

পরিস্থিতির উন্নতি না হলে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশের সকল স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ১০টায় সরকা‌রি বাসভবন গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলার কর্মকর্তারা যুক্ত হন।

শিক্ষাপ্রতিষ্ঠান এখনই খোলা হবে না বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্কুল এখন আমরা খুলব না। শিক্ষাপ্রতিষ্ঠান একটাও খুলবো না। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ সব বন্ধ থাকবে, যদি না করোনাভাইরাস তখনও অব্যাহত থাকে। যখনই এটা থামবে তখনই আমরা খুলব।

মসজিদে সীমিত আকারে নামাজ পড়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় ইমাম ও মুয়াজ্জিনদের ধন্যবাদ জানান তিনি।

ভিডিও কনফারেন্সে সবাইকে ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা। বলেন, রমজানে আল্লাহর কাছে দোয়া করেন। করোনার হাত থেকে যেন বাংলাদেশ মুক্তি পায়। সারা বিশ্বের মানুষ যেন মুক্তি পায়।

দুর্ভিক্ষ এড়াতে সাধ্যমতো ফসল উৎপাদনের আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, সবাই সবাইকে সাহায্য করেন আর সবাই সুরক্ষিত থাকেন। যেহেতু এখন কিছু কিছু ফসল আমাদের উঠছে, এরপর ফসল লাগাতে হবে। জীবনযাপনের জন্য কিছু কিছু জিনিস আমাদের উন্মুক্ত করতে হবে। সে কারণে সবাই নিজেকে সুরক্ষিত রেখেই কাজ করবেন। সেটাই আমরা অনুরোধ করবো।

শেখ হাসিনা আরও বলেন, যারা করোনা রোগীদের দেখাশোনা করছেন তাদের প্রণোদনা দিয়েছি। যদি কেউ অসুস্থ হন তাদের বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছি। তাছাড়া আমরা পাঁচ লাখ থেকে ৫৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেব। এভাবে বিভিন্ন সহযোগিতার আশ্বাস আমরা দিয়েছি এবং সেটা করে যাচ্ছি।

ভি‌ডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এই আট জেলার জেলা প্রশাসক, পু‌লিশ বা‌হিনী, সি‌ভিল সার্জন, নার্স, রাজনৈ‌তিক ব‌্য‌ক্তি, সেনাসদস‌্য, মস‌জিদের ইমাম, শিক্ষকসহ বি‌ভিন্ন পেশাজীবীর সঙ্গে করোনা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ নিয়ে মত‌বি‌নিময় করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা ক‌রেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ‌্য স‌চিব ড. আহমদ কায়কাউস। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার অনুষ্ঠান‌টি সরাসরি সম্প্রচার করে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা