ছবি: সংগৃহিত
খেলা

পদ বাঁচাতে ট্রাম্পের সহায়তা চান ইনফান্তিনো

বিশ্বকাপ ফুটবলের বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এমন পরিস্থিতিতে নিজের অবস্থান ধরে রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চাচ্ছেন তিনি বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, সমালোচনার মুখে ফিফার বিশ্বকাপ মালিকানার অংশ বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছেন ইনফান্তিনো। তবে এরপরও ফিফার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে চাপের মুখে রয়েছেন তিনি।

নিউইয়র্ক পোস্টের দাবি, ফিফা প্রধান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনার জন্য সময় নির্ধারণ করেছিলেন। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সোমবার (৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী সকাল ৯টার পর রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলার কথা ছিল ইনফান্তিনোর।

তবে পরে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন এক্সে দেওয়া এক পোস্টে জানান, রুবিওর সঙ্গে ইনফান্তিনোর কোনো আলোচনার পরিকল্পনা নেই। তিনি নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনের সমালোচনা করে বলেন, সংবাদ প্রকাশের আগে বিষয়টি যাচাই করা উচিত ছিল।

এর আগে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। ওই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের প্রতিষ্ঠানের।

এই পরিকল্পনা প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করে। ওয়েলস ফুটবল ফেডারেশন জানিয়েছে, আগামী ফিফা সভাপতি নির্বাচনে তারা ইনফান্তিনোকে সমর্থন করবে না।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত শুক্রবার শেয়ার বিক্রির প্রস্তাব বাতিল করা হয়। এরপর থেকে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি ইনফান্তিনো। সমালোচনা ও চাপের কারণে ফিফা সভাপতি নিজেকে একাকী মনে করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

ফ্যাসিস্টবিরোধী দলগুলোর ঐক্যের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ঐক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা