স্বাস্থ্য

দেশে প্রথম ফিল্ড হাসপাতালে করোনার চিকিৎসা শুরু

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে দেশে প্রথম ফিল্ড হাসপাতাল চালু করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রোগী দেখার মধ্য দিয়ে চট্টগ্রামের ফিল্ড হাসপাতালটি কার্যক্রম শুরু হয়। এতে করে করোনো রোগীদের চিকিৎসা দিতে আরও সুযোগ তৈরি হয়েছে।

চট্টগ্রামের এই ফিল্ড হাসপাতালে ৪০টি বেড এবং ভেন্টিলেটর সুবিধা রয়েছে।

হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মোকাবেলায় নিজের দায়িত্ববোধ থেকে ফিল্ড হাসপাতাল নির্মাণে আগ্রহী হয়েছি। পরে এই উদ্যোগে পাশে এসে দাড়ায় নাভানা গ্রুপ। প্রশাসনের সার্বিক সহযোগিতায় হাসপাতাল নির্মাণ করতে সময় লেগেছে ১৫ দিন।’

তিনি আরো বলেন, ‘বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল উদ্বোধনের ব্যবস্থা রাখা হয়নি। সকাল থেকে বেশ কয়েকজন রোগী এসেছে। তবে তারা বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে এসেছে। যেহেতু এটি শুধুমাত্র করোনা রোগের চিকিৎসার জন্য প্রস্তুত করা। তাই তাদের কাউন্সিলিং করে পাঠিয়ে দিয়েছি।’

হাসপাতাল নির্মাণে বিভিন্ন ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও সহায়তা প্রদান করেছেন। হাসপাতালের উন্নয়ন কাজ দেখতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন সহ বেশ কয়েকজন সেখানে যান।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা