ছবি: সংগৃহিত
জাতীয়

দেশব্যাপী সতর্কতা জারি করল পুলিশ সদর দপ্তর

নিজস্ব প্রতিবেদক

উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীদের মাধ্যমে পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার শিকার হতে পারে আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়।

জরুরি বার্তায় বলা হয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনকে লক্ষ্যবস্তু করতে পারে। এ ধরনের ঘটনা প্রতিরোধে ডিউটিতে থাকা যানবাহন সাময়িক সময়ের জন্য রাখা হলে তা নিরাপদ স্থানে পার্কিং করতে হবে এবং পুলিশের নজরদারির মধ্যে রাখতে হবে।

এ ছাড়া ডিউটি শেষে থানা, অফিস কম্পাউন্ড ও পুলিশ লাইন্সে রাখা যানবাহনের নিরাপত্তাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্ক থাকার কথা বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, যেকোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম নজরে এলে তা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে জানান, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকে। এই বার্তাও সেই ধারাবাহিকতার অংশ।

তিনি বলেন, “পুলিশ সদস্যদের সক্রিয় ও সতর্ক রাখতে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”

সম্প্রতি রাজধানীতে কয়েকটি সন্দেহজনক বস্তু ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে রাখা শক্তিশালী আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশ।

পুলিশ জানায়, ওই বোমাটি সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রার পথের পাশে রাখা হয়েছিল। এ ঘটনায় মতিঝিল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

এর পরদিন বাংলাদেশ ব্যাংকের সামনে একটি ছাতাসহ পড়ে থাকা বস্তুকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরীক্ষা করে সেটিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

এ ছাড়া সম্প্রতি মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট মেট্রো স্টেশনে দুটি সন্দেহজনক ব্যাগ ও বস্তা পাওয়া যায়। খবর পেয়ে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে জানায়, সেগুলোতে কোনো বিস্ফোরক দ্রব্য ছিল না।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, সাম্প্রতিক এসব ঘটনা বিবেচনায় নিয়েই মাঠপর্যায়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

মুন্সীগঞ্জে শিশু পার্কের কাজ পরিদর্শনে এমপি রতন

মুন্সীগঞ্জ পৌরসভার নির্মাণাধীন আধুনিক ‘পৌর শিশু পার্ক’-এর কাজের অ...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা