ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে নয়াদিল্লির যন্তর মন্তর ও তার সংলগ্ন এলাকাগুলোতে গতকাল সোমবার দিনভর দফায় দফায় সহিংসতা চলেছে। তরুণ-তরুণীদের ফেইসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি (সিজেপি) সমর্থকদের ছোড়া ইট-পাটকেলে আহত হয়েছেন কমপক্ষে ১১৮ জনেরও বেশি পুলিশ।

পুলিশকে লক্ষ্য করে হামলা, বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি যানবাহন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধনের’ অভিযোগে ঘটনাস্থল থেকে অন্তত ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দিল্লি পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এসব তথ্য।

ভারতের প্রধান তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে গত ৬ জুন থেকে রাজপথে আন্দোলনে নেমেছে ফেইসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি।

সোমবার দাবির সপক্ষে নয়াদিল্লির জন্তর মন্তর এলাকা থেকে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল সিজেপির। কিন্তু সকালে ‘সংসদ চলো’ কর্মসূচি শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে হামলা চালায় পুলিশ এবং পদযাত্রাকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ মৃদু লাঠিচার্জও করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষ্যদর্শীরা।

কিন্তু ‘ছত্রভঙ্গ’ হওয়ার অল্প সময়ের মধ্যেই ফের জন্তর মন্তর এলাকায় এসে জড়ো হন সিজেপি সমর্থকরা এবং তাদের কর্মসূচি ফের শুরু করার চেষ্টা করেন। এ সময় পুলিশ ফের বাধা দিতে এগিয়ে আসার পর শুরু হয় দু’পক্ষের সংঘাত।

৭০ জনকে গ্রেপ্তারের ব্যাপারে নয়াদিল্লি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, “এই বিক্ষোভকারীরা পুলিশের দিকে লক্ষ্য করে ইট-পাটকেল, পাথর নিক্ষেপের পাশাপাশি বার বার পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছেন, সরকারি যানবাহন, সম্পদের ক্ষয়ক্ষতি করেছেন এবং এত বড় মাত্রার সহিংসতা উস্কে দিয়েছেন, যা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে গুরুতর হুমকির মুখে ফেলতে পারে।”

যে ১১৮ জনের অধিক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, তাদের মধ্যে সাধারণ পুলিশ সদস্যদের পাশাপাশি নয়াদিল্লি পুলিশের স্পেশাল কমিশনার অব পুলিশ, জয়েন্ট কমিশনার অব পুলিশ, অ্যাডিশনাল কমিশনার অব পুলিশ, ডেপুটি কমিশনার অব পুলিশ, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ, অ্যাসিসটেন্ট কমিশনার অব পুলিশ এবং বেশ কয়েক জন নারী পুলিশ সদস্য রয়েছেন।

অবশ্য পুলিশের লাঠিচার্জে সিজেপি সমর্থকরা যে আহত হয়েছেন, তা ও স্বীকার করা হয়েছে বিবৃতিতে। নয়াদিল্লি পুলিশের তথ্য অনুসারে, সোমবারের কর্মসূচিতে ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েক জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের অনেকে এখনও হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছে পুলিশ।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা