ছবি: সংগৃহিত
খেলা

ডারউইনে প্রথম দিনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তাইজুল

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়া সফরে ডারউইনে প্রথম দিনের অনুশীলন শেষে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তিনি জানিয়েছেন, অনুশীলনের জন্য ডারউইনে ভালো সুযোগ-সুবিধা পাচ্ছে দল এবং প্রথম দিনের প্রস্তুতিও হয়েছে বেশ ভালো।

গত শুক্রবার রাতে প্রথম বহরে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়েন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাইজুল ইসলামসহ কয়েকজন ক্রিকেটার। ডারউইনে পৌঁছে গতকাল প্রথমবারের মতো অনুশীলনে নামেন তারা। এ সময় খেলোয়াড়দের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেন কোচিং স্টাফের সদস্যরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিও বার্তায় তাইজুল বলেন, “সফরটা ভালো ছিল। আসার সময় ট্রানজিট পেয়েছিলাম, সেখানে বিশ্রামের সুযোগ ছিল। আলহামদুলিল্লাহ, সবকিছু ভালো হয়েছে।”

ডারউইনের অনুশীলন সুবিধা নিয়ে তিনি বলেন, “এখানে আমরা যে সুযোগ-সুবিধা পাচ্ছি, সবকিছু মিলিয়ে প্রস্তুতি ভালো হচ্ছে। প্রথম দিনের প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। উইকেট, ফিল্ডিং ও রানিং—সব ধরনের কার্যক্রম ভালোভাবে করতে পেরেছি।”

এদিকে, দ্বিতীয় বহরে রোববার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন ইনজুরি থেকে ফেরা লিটন দাস। তার সঙ্গে ছিলেন মমিনুল হক ও প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তবে সিরিজের প্রথম টেস্টে লিটন খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট সাউথ ম্যাককেতে। এর আগে ৬ আগস্ট ডিএক্সসি এরিনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সিরিজটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে অস্ট্রেলিয়া। নিজেদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে স্বাগতিকরা। ইতোমধ্যে অনুশীলনে নেমেছে অস্ট্রেলিয়া দল, যেখানে পেসার মিচেল স্টার্ককে একের পর এক বাউন্সার করতে দেখা গেছে।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সর্বশেষ টেস্ট খেলা হয়েছিল ২০০৩ সালে। সেই সিরিজে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছিল। এবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায়।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে জেন জির আন্দোলনের রেশ কাটতে না কাটতে...

শিবচরে বৃদ্ধকে মারধর, জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ 

মাদারীপুরের শিবচরে শ্লীলতাহানির অভিযোগ তুলে লিয়াকত শিকদার (৬০) নামে এক বৃদ্ধক...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

কে হবেন বিএনপির মহাসচিব? যা জানালেন রিজভী

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্...

আমদানি বাণিজ্য সহজ করতে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারি

বাংলাদেশ ব্যাংক আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের জটিলতা কমিয়ে নিয়মকানু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা