সারাদেশ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে নাফনদীর পাড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত তিনজনের নাম পরিচয় জানা যায়নি।

এ সময় ঘটনাস্থল থেকে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা, দু’টি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, একটি কার্তুজের খোসা ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।

তবে তিনজনই যুবক ও তাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হবে বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা