বিনোদন

জয়ার ঈদ এবার পুরনো জামায়

বিনোদন ডেস্কঃ

সব সময়ই ভক্তরা মুখিয়ে থাকেন পছন্দের তারকারা এবার ঈদে কোন ড্রেসটি পড়লো, কি হতে যাচ্ছে নতুন লুক আরো কত কি! তারকারাও ব্যস্ত থাকে নিজেদেরকে নতুন রূপে ভক্তদের সামনে তুলে ধরতে। ঈদ নিয়ে যেন ভক্ত ও তারকাদের মাঝে অন্য রকম এক উন্মাদনা। কিন্তু চলমান করোনার প্রভাব সব জায়গার মত তারকাদের ঈদ উদযাপনেও পানি ঢেলে দিল। এ সময় উদযাপনের থেকে নিরাপত্তা ও সচেতনতাই হচ্ছে প্রথম কথা। এই লকডাউনে কেমন কাটবে বর্তমান সময়ের অন্যতম আলোচিত তারকা জয়া আহসানের!

জয়া আহসান বলেন, ‘দুই ঈদ আমাদেরকে দুই রকমের শিক্ষা দেয়। একটা হচ্ছে সংযমের এবং অন্যটি হচ্ছে ত্যাগের। চলমান এই মহামারীতে আমাদের উচিৎ এই দুই ঈদের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেকে সংযত করা এবং বাইরে যাওয়া ত্যাগ করা। নতুন জামা কেনার জন্য সবাই অস্থির! এবার ঈদে না হয় নতুন জামা নয়, পুরোনো জামা দিয়েই যেন উদ্‌যাপন করি।’

ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, এবারের ঈদটা নিজেদের মত করে পরিবারের সবার সাথে ঘরে বসে উদযাপন করাটাই শ্রেয়। এ বছর পুরনো জামায় ঈদ করলে, পরের বছরের ঈদটা সবার সাথে ভালভাবে করা যাবে। বাড়িতে থেকে সৃষ্টিকর্তার কাছে মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা করার আহ্বান জানান তিনি।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা