ছবি: সংগৃহিত
জাতীয়

গ্যাস সংকটে পরিবহন খাতে দৈনিক ক্ষতি ১২৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

গ্যাস সংকটের কারণে পরিবহন খাতে প্রতিদিন প্রায় ১২৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে বলে দাবি করেছে ২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ। একই সঙ্গে সিএনজি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে খোলা ক্যাসকেড সিলিন্ডারে গ্যাস বিক্রি বন্ধ এবং সার্বক্ষণিক গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক বেলাল আহমেদ লিখিত বক্তব্যে বলেন, ২০০২ সাল থেকে দেশে পরিবেশবান্ধব সিএনজিচালিত যানবাহনের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রায় ৫০ লাখ সিএনজিচালিত যানবাহন সড়কে চলাচল করছে। তবে সম্প্রতি মহেশখালী এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশে তীব্র গ্যাস সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, সিএনজি স্টেশনগুলোতে যেখানে ন্যূনতম ১৫ পিএসআই গ্যাসের চাপ থাকার কথা, সেখানে বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৪ থেকে ৫ পিএসআই। ফলে চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। এতে প্রতিদিন প্রায় ৯ কোটি কর্মঘণ্টা অপচয় হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বেলাল আহমেদ অভিযোগ করেন, গ্যাস সংকটের মধ্যেও কিছু পাম্প মালিক রাতের আঁধারে এবং সরকার নির্ধারিত বন্ধের সময় (সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা) কাভার্ডভ্যান ও ক্যাসকেড সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস সরবরাহ করছেন। গ্যাস আইন-২০১০ ও বিপণন নিয়মাবলি-২০১৪ অনুযায়ী পাম্প থেকে সিলিন্ডারে গ্যাস বিক্রি নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ পাম্প থেকে সিলিন্ডারের মাধ্যমে শিল্পে গ্যাস সরবরাহের অনুমোদনের চেষ্টা করছে, যা সিএনজি খাতের জন্য ক্ষতিকর।

সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখা, অবৈধভাবে সিলিন্ডার ও কাভার্ডভ্যানে গ্যাস সরবরাহ বন্ধ করা, সিএনজি স্টেশনের জন্য বরাদ্দকৃত গ্যাসের পৃথক লাইন স্থাপন, শুধু বৈধ সিএনজিচালিত যানবাহনে গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট ও মিটার কারসাজি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা।

দাবি আদায় না হলে আগামী ১৬ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল বৈঠক এবং ২৪ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে গণজমায়েত ও জ্বালানি মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মো. গোলাম ফারুকসহ সিএনজিচালিত পরিবহন খাতের মালিক-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা