আন্তর্জাতিক

কুয়েত যেতে আর সনদের প্রয়োজন হবে না

আন্তর্জাতিক ডেস্ক:

কুয়েত যেতে করোনা ভাইরাসমুক্ত সনদ লাগবে না বলে জানিয়েছে সে দেশের সরকার। দেশটির সরকার ১০ দেশের জন্য এ সনদের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করেছে।

বৃহস্পতিবার কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালিদ আল-হামাদ আল-সাবাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের এক বৈঠকে সনদটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে বাংলাদেশ, ভারত, তুরস্ক ও মিসরসহ ১০ দেশের নাগরিকদের জন্য করোনা ভাইরাসমুক্ত থাকার প্রমাণ সনদ প্রদান করতে হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক শেষে দেয়া এক বিবৃতিতে কুয়েতের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী বারাক আলি আল-শিতান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কুয়েতে অবস্থিত দূতাবাসগুলোকেও অবগত করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স ও আরবটাইমস অনলাইন।

এর আগে ৩রা মার্চ কুয়েতগামী যাত্রীদের করোনা ভাইরাসমুক্ত থাকার প্রমাণ হিসেবে সনদ প্রদর্শন করতে হবে বলে জানিয়েছিল দেশটির বিমান পরিচালনা কর্তৃপক্ষ (ডিজিসিএ)।

এ অবস্থায় বিপাকে পড়েছিলেন বাংলাদেশি প্রাবাসীসহ বিশ্বের বাকি ১০ দেশের নাগরিকরা। তাদের অনেকে যাত্রার ভিসা-টিকেট সব ঠিক থাকলেও সময়মতো সনদ পাবেন কি না তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন।

কিন্তু এমন সনদ সংগ্রহে জটিলতা ও প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষার সুবিধা সকল দেশে না থাকায় ডিজিএসএ’কে তাদের সিদ্ধান্ত স্থগিত করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ। তার বদলে কুয়েতে যাওয়া ব্যক্তিরা করোনা ভাইরাসমুক্ত কিনা তা নিশ্চিতে বিকল্প ব্যবস্থা খুঁজে বের করতে বলা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা