সারাদেশ

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ/ত্যা চেষ্টার মা’ম’লায় গ্রেপ্তারকৃত জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াসহ পাঁচ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার ৩০ আগস্ট দুপুরে কুলাউড়া আমলী আদালতে আসামিপক্ষ জামিনের আবেদন জানালে শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তার এবং দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে এনসিপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় দুই পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এহসান জাকারিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করে।

মামলার বাদী তামিম আহমদের অভিযোগ, এনসিপিতে পদ পাইয়ে দেওয়ার কথা বলে এহসান জাকারিয়াসহ আসামিরা তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ঘটনার দিন মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়া উত্তর বাজার এলাকায় পৌঁছালে আসামিরা পরিকল্পিতভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং হত্যার উদ্দেশ্যে মারাত্মক আঘাত করে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত থাকবে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা