শিল্প ও সাহিত্য

একজন বিজ্ঞানীর ফেরি করা বই এখন স্বপ্নে

নিজস্ব প্রতিবেদক:

গত কয়েকদিন থেকে একটি ছবি সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করে। সেখানে দেখা যায়, অমর একুশে গ্রন্থমেলায় নিজের বই হাতে নিয়ে এক দোকান থেকে অন্য দোকানে ফেরি করে বেড়াচ্ছেন ৮৬ বছর বয়সী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফয়জুর রহমান আল সিদ্দিকী ।

বই হাতে নিয়ে ঘুরতে থাকা তার ওই ছবি কেউ একজন সামাজিক মাধ্যমে পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়।

বিষয়টি 'স্বপ্ন' কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তারা ড. ফয়জুর রহমানের বইটি স্বপ্নের আউটলেটে বিক্রির সিদ্ধান্ত নেন। এরপর প্রকাশকের অভাবে নিজের বই নিজেই ফেরি করে বেড়ানো ড. ফয়জুর রহমানের লেখা বইটি প্রকাশ করতে আগ্রহী হয় পুথিনিলয় প্রকাশনী।

স্বপ্নের হেড অব বিজনেস মাহাদি ফয়সাল জানান, সোমবার তিনি ড. ফয়জুর রহমানের সঙ্গে দেখা করেছেন এবং তার বইটি স্বপ্নের প্রিমিয়াম আউটলেটগুলোতে বিক্রি করার কথা বলেন। এছাড়াও তার আরেকটি বই ‘তড়িৎ প্রকৌশলের সহজ উপায়’ বইটির বিপণন নিয়ে কথা হয়।

১৯৩৪ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার চরমধুচারিয়া গ্রামে ফয়জুর রহমানের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে অনার্স করেন তিনি। ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করে ঢাকা মেডিকেল কলেজের অধীনে এসিস্ট্যান্ট একজামিনার হিসেবে কর্মজীবন শুরু করেন।

পরবর্তীতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে নিউক্লিয় শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের উপর দীর্ঘদিন গবেষণা করেন। ১৯৯২ সালে উক্ত সংস্থার নিউক্লিয় বিজ্ঞান ও গবেষণা ইস্টিটিউটের পরিচালক হিসেবে অবসর নেন।

তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব এগ্রিকালচার এন্ড টেকনোলজি এর রসায়ন শাস্ত্রে শিক্ষকতা করেছেন। রিজিওনাল কো-অপারেটিভ এগ্রিমেন্ট নামক একটি দক্ষিণ এশীয় আঞ্চলিক ফোরামে দীর্ঘ ৭ বছর বাংলাদেশের প্রতিনিধিত্বও করেন তিনি।

তার নিজস্ব গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে এরইমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে লেখা প্রকাশিত হয়েছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর স্বামী প্রয়াত ড. ওয়াজেদ সাহেবের সহকর্মীও ছিলেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা