সংগৃহীত ছবি
খেলা

বরিশালের স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক : বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করল তামিম ইকবালের ফরচুন বরিশাল।

আরও পড়ুন : ফিল্ডিংয়ে বরিশাল

শনিবার (২০ জানুয়ারি) টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরে মিরাজরা। তবে লড়াই করে ১৩৪ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে রংপুর। জবাব দিতে নেমে ৫ বল হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল।

জবাবে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও ইব্রাহিম জাদরান। তবে ইনিংস বড় করতে পারেনি জাদরান। ১২ রানে আউট হন এই আফগান ব্যাটার। ২৪ বলে ৩৫ রানের ইনিংস খেলে আউট হন তামিমও।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এরপর মিরাজকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অভিজ্ঞ মুশফিক। তবে পিচে থিতু হতে পারেনি মিরাজও। ১৮ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন তিনি। মুশফিকতে সঙ্গ দেন পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক।

কিন্তু ১৭তম ওভারের চতুর্থ বলে মুশফিককে (২৬) বোল্ড আউট করে বরিশালকে বিপাকে ফেলেন সাকিব। তবুও শেষ রক্ষা হয়নি রংপুরের, শেষ পর্যন্ত শোয়েব মালিকের ১৭ রান এবং মাহমুদুল্লাহ রিয়াদের ১১ বলে ১৯ রানের দুর্দান্ত ফিনিংসে সামান পাঁচ বল এবং উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ফরচুন বরিশাল।

আরও পড়ুন : কুমিল্লাকে উড়িয়ে দিল ঢাকা

রংপুর রাইডার্সের হয়ে সাকিব আল হাসান ও হাসান মুরাদ ২টি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও মোহাম্মদ নবী এক উইকেট নেন।

সান ‍নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা